রামপুরহাটে রামনবমীর মিছিল, লকেটের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা পুলিশের

অস্ত্র আইনে মামলা দায়ের করা হল বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। রবিবার রামনবমীর মিছিলে ত্রিশূল নিয়ে হেঁটেছিলেন লকেট। এরপরই জেলা প্রশাসন তাঁর বিরুদ্ধে রামপুরহাট থানায় এফআইআর দায়ের করে।

অস্ত্র আইনে মামলা দায়ের করা হল বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। রবিবার রামনবমীর মিছিলে ত্রিশূল নিয়ে হেঁটেছিলেন লকেট। এরপরই জেলা প্রশাসন তাঁর বিরুদ্ধে রামপুরহাট থানায় এফআইআর দায়ের করে। এবার সেই অভিযোগের প্রেক্ষিতেই লকেটের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হল।

রামপুরহাটে রামনবমীর মিছিল, লকেটের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা পুলিশের

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, অস্ত্র নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা জারি ছিল। তাই তিনি ত্রিশূল নিয়ে মিছিল করেন। লকেটের দাবি, ত্রিশূল অস্ত্রের মধ্যে পড়ে না। তৃণমূল সরকার এফআইআর দায়ের করে তাঁকে কোনওভাবেই দমাতে পারবে না বলে জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।

রবিবার রামপুরহাটে তৃণমূলের রামনবমী উদযাপন কমিটিকে প্রায় টেক্কা দেয় বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী উৎসব কমিটি। রামপুরহাট রেলওয়ে মাঠ থেকে শুরু হওয়া বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে লকেট চট্টোপাধ্যায়কে ত্রিশূল হাতে দেখা গিয়েছিল। ডাকবাংলো মোড়ে পুলিশ মিছিল ঘিরে ধরে অস্ত্র উদ্ধার করতে গেলে অশান্তি সৃষ্টি হয়। লকেট চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, রামনবমী উৎসব সমিতির ডাকে মানুষের স্বতঃস্ফূর্ত মিছিল বেরিয়েছিল।

রবিবার রামনমমীর মিছিলকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা দেখা দেয়। পুরলিয়ার আড়শায় অশান্তিতে মারা যান এক গ্রামবাসী।

কম যায়নি তৃণমূল কিংবা তাদের নেতারাও। রামনবমীতে দিলীপ ঘোষের অস্ত্র মিছিল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, উনি একটা পাগল। তাঁকে ডাক্তার দেখানো উচিত। লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি বলেছিলেন, ওটা একটা খেঁকশিয়ালি। ধর্ম নিয়ে লকেট চট্টোপাধ্যায়ের কী জ্ঞান আছে তা নিয়েও প্রশ্ন করেছিলেন অনুব্রত মণ্ডল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+