রামেশ্বরম কাফে বিস্ফোরণে বাংলা যোগ? মমতার আমলে রাজ্য জঙ্গিদের নিরাপদ আশ্রয়, কটাক্ষ বিজেপির
বেঙ্গালুরুতে রামেশ্বরম কাফে বিস্ফোরণের ঘটনায় এবার জড়িয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের নাম। দু'জন সন্দেহভাজনকে কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে। এনআইএ তাদের গ্রেফতার করেছে। আর তার সঙ্গেই বেড়েছে বঙ্গ রাজনীতির পারদ।
বিজেপি রীতিমতো নিশানা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। রাজ্যে তৃণমূলের আমলে বাংলা জঙ্গি ও দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। বিরোধীরা বরাবর এই দাবি করে আসছে। আরও একবার বিজেপির পক্ষ থেকে এই দাবি জোরালোভাবে করা হল।

বেঙ্গালুরুতে বিস্ফোরণের ঘটনায় দুই সন্দেহভাজনকে খোঁজা হচ্ছিল। তারা যে বাংলায় এসে গা ঢাকা দিয়েছে। সেই সম্পর্কে খবর রাজ্য পুলিশ প্রশাসনের কাছে ছিল না। ভুয়ো পরিচয়ে তারা দিঘাতেও ছিল বলে খবর। এই বিষয় নিয়ে অমিত মালব্য আক্রমণাত্মক মন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল পশ্চিমবঙ্গ। এমনই কটাক্ষ করেছেন বিজেপি নেতা।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আক্রমণাত্মক মন্তব্য করেছেন এই ঘটনার পরে। সন্ত্রাসের কেন্দ্রবিন্দু বাংলা। এনআইএ ঢুকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ হয়। বিপদের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাজ্য। এমনই কটাক্ষ করেছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী।
জঙ্গিদের আশ্রয় দিচ্ছে রাজ্য সরকার। বাংলায় বরাবর জঙ্গিরা তাদের ঘাঁটি বানাচ্ছে। বিভিন্ন সময় জঙ্গিদের উপস্থিতির খবর সামনে আসছে। কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে। বিজেপির তরফ থেকে একাধিকবার এমন অভিযোগ পাওয়া গিয়েছে। বেঙ্গালুরুর ঘটনায় বাংলা যোগ রীতিমতো সেই বিতর্ককে কয়েক গুণ বাড়িয়ে দিল।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করেছেন এই ঘটনায়। রাষ্ট্রবিরোধী রাজ্য সরকারের আশ্রয়স্থল হল বাংলা। তৃণমূল সরকারের বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই ক্ষোভপ্রকাশ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications