'রামরহিমের শিষ্য' পরিচয় দিয়ে খাস কলকাতায় মধুচক্রের আড্ডা, উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য
নিজেকে রাম রহিমের শিষ্য বলে পরিচয় দেওয়া প্রমোদ এই মুহুর্তে ফেরার।
ঘরের ভিতর থেকে ভেসে আসত ভক্তিগীতি। নিজের হাতের সমস্ত আঙুলে থাকত একটি করে আঙটি, পরনে গেরুয়া বসন। ঘরভর্তি নানা দেব দেবীর ছবি। এমন করেই লোক সমক্ষে নিজেকে তুলে ধরত বড়বাজারে মধুচক্রকাণ্ডের পাণ্ডা প্রমোদ সিংহানিয়া। নিজেকে রাম রহিমের শিষ্য বলে পরিচয় দেওয়া প্রমোদ এই মুহুর্তে ফেরার।

ঘরের ভিতর আত্মাধ্যাতিক পরিবেশ রেখে, দিনের পর দিন লোক চক্ষুর আড়ালে এই প্রমোদ চালাতেন মধুচক্র। এলাকাবাসিন্দাদের দাবি, রাত বাড়লেই দেখা যেত বড়বাজার থানার নাকের ডগায় থাকা বাড়িটিতে ঢুকছে বহু অচেনা তরুণ তরুণী। প্রতিদিন বড়বাজারের ওই চারতলা বাড়ির ভিতরে কেন এত নিত্যনতুন যুবক যুবতীদের ভিড় ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে , এলাকার বাসিন্দারা বাড়িতে ঢোকেন। ঢুকতেই আপত্তিকর অবস্থায় দেখতে পান বেশ কয়েকজন যুবক যুবতীকে।
শুধু তাই নয়, ঘরে ঢুকে তাক লেগে যায় এলাকার বাসিন্দাদের। তাঁরা দেখেন, বাড়িতে ছোট্ট ছোট্ট ২৫টি খুপড়ি বানিয়ে ,তার মধ্যে চলছে মধুচক্রের আড্ডা। ওই সমস্ত খুপড়ি থেকে সহজে পালানোর জন্য সুড়ঙ্গও রয়েছে। গোটাবিষয়টি এরপর পুলিশকে জানায় স্থানীয়রা। নিজেকে রাম রহিমের শিষ্য পরিচয় দিয়ে ওই ব্যাক্তি প্রমোদ সিংহানিয়ার খোঁজ চলছে।












Click it and Unblock the Notifications