রামনবমীতে অস্ত্র মিছিল নিয়ে মিছিল হবেই, সাফ জানালেন দিলীপ ঘোষ

রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করা হবে। জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করা হবে। জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিকে নির্বাচন কমিশনের তরফে রামনবমী নিয়ে প্রশাসনকে সতর্ক করা হয়েছে। গতবছর রামনবমীতে রাজ্যে অশান্তি হয়েছিল। সেই কথা মাথায় রেখে এবার প্রশাসন সতর্ক বলেও জানা গিয়েছে।

অস্ত্র মিছিল নিয়ে সাফ কথা দিলীপ ঘোষের! রামনবমী নিয়ে জানালেন সিদ্ধান্ত

দুর্গা পুজো হবে, আর হাতিয়ার থাকবে না, সেটা হয় না। রামনমবীর মিছিল সম্পর্কে এই মন্তব্যই করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তিনি বলেছেন, রামনবমী যেভাবে পালন করা হয় সেই ভাবেই করা হবে। অস্ত্র হাতে অন্যবার যেভাবে মিছিল করা হয়েছে, এবারও সেরকমই অস্ত্র হাতে মানুষ হাঁটবেন বলে জানিয়েছেন তিনি।

বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে মহরমের জন্য দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করে দেওয়ার অভিযোগও তুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এসব চলতে পারে না। ভোটের জন্য
সাংস্কৃতিক পরম্পরাকে ছাড় দেওয়া যেতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কমিশনের পর্যবেক্ষকের বৈঠক হয়েছে। খোঁজখবর হয়েছে আসনসোল নিয়েও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+