পুরুলিয়ার পর কান্দি! রক্তাক্ত রামনবমীর মিছিল, এক নাবালক-সহ আহত ৫
বিজেপির রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কান্দিতে ধুন্ধুমার। অস্ত্র হাতে মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়েন।
বিজেপির রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কান্দিতে ধুন্ধুমার। অস্ত্র হাতে মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়েন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। অস্ত্র হাতে রক্তাক্ত হয় এক নাবালকও। এই নাবালক ও পুলিশ-সহ আহতের সংখ্যা পাঁচ।

কান্দি রামনবমী কমিটির দাবি, পুলিশের অনুমতি নিয়ে সোমবার সকাল নটা নাগাদ মিছিল শুরু হয় রাজবাড়ি থেকে। কান্দি থানার কাছে মিছিল পৌঁছলে, পুলিশ মিছিলে হামলা চালায় বলে অভিযোগ। ব্যাপক ভাবে লাঠি চালানো হয় বলে দাবি। ক্ষিপ্ত জনতা এই সময় থানায় হামলা চালায়।
পরে পুলিশি নিরাপত্তায় বাকি থাকা মিছিল শেষে হয়।
যদিও পুলিশের দাবি, অস্ত্র ছাড়া মিছিলের অনুমতি ছিল। কিন্তু মিছিলে অনেকের কাছেই অস্ত্র ছিল। সেইসব অস্ত্র বাজেয়াপ্ত করতেই পুলিশ হানা দিয়েছিল মিছিলে।












Click it and Unblock the Notifications