আলমারিতে বন্দি করে শিশু খুনে চাঞ্চল্য! জেঠিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ
পারিবারিক অশান্তির জেরে শিশু খুনের অভিযোগ। ঘটনাটি বোলপুরের। শিশুর বাবা, মায়ের অভিযোগের ভিত্তিতে জেঠিমাকে আটক করেছে পুলিশ। পারিপার্শ্বিক অন্য বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।
পারিবারিক অশান্তির জেরে শিশু খুনের অভিযোগ। ঘটনাটি বোলপুরের। শিশুর বাবা, মায়ের অভিযোগের ভিত্তিতে জেঠিমাকে আটক করেছে পুলিশ। পারিপার্শ্বিক অন্য বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।

পারিবারিক অশান্তি
বোলপুরের কাশীপুরের মোরশেদ খানের সঙ্গে একই গ্রামের শম্পা বিবির বিয়ে হয় বেশ কয়েকবছর আগে। তাঁদের দুই বছরের সন্তান আকিব খান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার জা তজমির বিবির সঙ্গে অশান্তি হয় শম্পা বিবির। তবে তা ওপরে ওপরে মিটেও যায়।

দুই বছরের সন্তানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
তবে মনে মনে রাগ রয়ে গিয়েছিল তজমির বিবির। শুক্রবার দুপুরে শম্পা ঘুমিয়ে পড়লে তজমির আকিব খানকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। বিকেল থেকে আকিবের কোনও খোঁজ পাওয়া যায়নি। খোঁজাখুঁজি চলতে থাকে আশপাশে। তবে রাতে তজমিরের গতিবিধিতে সন্দেহ হওয়ায়, তাঁকে চেপে ধরেন পরিবার ও প্রতিবেশীরা।

আলমারিতে আটকে খুনের কথা স্বীকার
চেপে ধরতেই তজমির বিবি আকিবকে আলমারিতে আটকে রাখার কথা স্বীকার করে। সেই অনুযায়ীস তজমিরের ঘরে আলমারি খুলতেই দেখা যায় আকিবের মুখে কাপড় গোঁজা অবস্থায় পড়ে রয়েছে।

তজমিরের ফাঁসির দাবি
এই ঘটনায় ক্ষেপে ওঠেন পরিবারের অন্য সদস্য এবং প্রতিবেশীরা। তাঁদের তরফ থেকে ফাঁসির দাবি তোলা হয়। এদিন শিশু খুনের খবর পেয়েই ঘটনাস্থনে যায় বোলপুর থানার পুলিশ। তজমিরকে আটক করে পুলিশ।












Click it and Unblock the Notifications