সীমান্তে রাখি বন্ধন! জওয়ানদের মনে করিয়ে দিল পরিবারের কথা
বছরের প্রায় ৩৬৫ দিনই পরিবার থেকে দূরে থাকেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।
বছরের প্রায় ৩৬৫ দিনই পরিবার থেকে দূরে থাকেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। তাঁদের কথা মাথায় রেখেই উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে একাধিক জায়গায় রাখি পরিয়ে মিষ্টি মুখ করে উৎযাপন হলো ৭৩ তম স্বাধীনতা দিবস।

এদিন বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্তে ইটিন্ডা পানিতরে স্বাধীনতা দিবস ও রাখি বন্ধন অনুষ্ঠিত হয়। সীমান্ত লাগোয়া এই গ্রামে ১৫৩ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানদের হাতে গ্রামের বোনেরা রাখি বাঁধে। অন্যদিকে নলকোরা ও সোলাদানা সীমান্তেও ৭৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের হাতে রাখি বেঁধে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

ভারত বাংলাদেশ সীমান্তের ইটিন্ডা পানিতরের বিশিষ্ট সমাজ সেবী শারিফুল মণ্ডলের উদ্যোগে এই সীমান্তে রাখি বন্ধন উৎসব দেখল বসিরহাটবাসী। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন সেনাকর্মী গোলাম বিশ্বাস, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাফিজা বেগম ও স্থানীয় বিধায়ক।

অন্যদিকে মাওলানা হাফেজ সাহেবের হাতে রাখি বাধলেন হিন্দু ধর্মাবলম্বী ব্রাহ্মণ ঘরের সন্তান অমরনাথ চক্রবর্তী। একদিকে স্বাধীনতা দিবস অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন উৎসব, সম্প্রীতি মেল বন্ধন ফুটে উঠল সীমান্তে ।












Click it and Unblock the Notifications