যব তক সূরজ চান্দ রহেগা, তব তক দিদিকা নাম রহেগা! রাখী সাওয়ান্তের চোখে মমতাই 'দুর্গা'

কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী রাখী সাওয়ান্ত। বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। উৎসবের শেষ নেই। রাত পোহালেই আলোর উৎসবে মেতে উঠবে আম-আদমি। কিন্তু তার আগে রাখীময় হয়ে উঠল কলকাতা। সৌজন্যে মদন মিত্র। আজ

কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী রাখী সাওয়ান্ত। বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। উৎসবের শেষ নেই। রাত পোহালেই আলোর উৎসবে মেতে উঠবে আম-আদমি। কিন্তু তার আগে রাখীময় হয়ে উঠল কলকাতা। সৌজন্যে মদন মিত্র। আজ বুধবার ভবানীপুরে কার্ত্তিক পুজোর খুঁটিপুজো ছিল।

সেখানেই আমন্ত্রণ জানানো বলিউডি এই অভিনেত্রীকে। একেবারে আদ্যপান্ত বাঙালি শাড়িতে সেজে এসে কার্যত প্রথমেই সবাইকে চমকে দেন রাখী। হটপ্যান্ট তো আবার কখনও আইটেম ডান্সে দেখা যাওয়া অভিনেত্রীকে এই লুকে দেখে অনেকেই চমকে উঠেছিলেন বইকি!

মমতার প্রশংসায় রাখী

মমতার প্রশংসায় রাখী

এদিন শুরু থেকে শেষ সবটাই ছিল রাখীর চমকে ভরা। তবে সবথেকে বড় চমক হল হঠাত করেই অহিনেত্রীর মুখে কিনা দিদির প্রশংসা!! শুধু তাই নয়, একেবারে সিংহীর সঙ্গে তুলনা নেত্রীকে। রাখী বলেন, দিদি সেরনি। আমি খুব ভালোবাসী দিদিকে। সাদা শাড়ি পড়ে যেভাবে দুর্গার মতো লড়াই করেন মমতা দিদি যা উৎসাহ দেয় বলেও মন্তব্য অভিনেত্রীর। আর এরপরেই রাখীর মুখে স্লোগান, যব তাক সুরাজ চাঁদ রেহেগা তবতাক দিদিকা নাম রাহেগা। শুধু তাই নয়, একলা দিদির লড়াইয়ের কথাও শোনা যায় রাখী সাওয়ান্তের মুখে।

মদন মিত্রের প্রশংসা

মদন মিত্রের প্রশংসা

শুধু দিদি নয়, মদন মিত্রের প্রশংসাও করেন রাখী সাওয়ান্ত। এখন বিধায়ক রয়েছেন। খুব শীঘ্রই দেখা যাবে এই এলাকার সাংসদ হিসাবে। তবে মদন মিত্রকে মঞ্চের উপরে কিছুটা অস্বস্তিতেও ফেলে দেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর একটি মিউজিক অ্যালবাম বের হচ্ছে। সেই গানের তালে বিধায়ক মদন মিত্রকে নাচাতে বারবার আবেদন করতে থাকেন রাখী। শুধু তাই নয়, নাচতেও শুরু করে দেন তিনি। আর সেই তালে তাল মেলাতে গিয়ে প্রকাশ্যে মঞ্চে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায় বিধায়ককে। যদিও কিছুটা পা মেলান আর কি!! তবে মদন মিত্রে ও লাভলি...বলতে শোনা যায় রাখীর মুখে।

কলকাতার মানুষ ভালো

কলকাতার মানুষ ভালো

এদিন রাখীর শুরু থেকে শেষ বক্তব্যের অনেকটা জায়গা জুড়ে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, খুব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে কলকাতাকে। কলকাতা এবং কলকাতার মানুষকে আমার ভালো লাগে। অভিনেত্রী বলেন, দেশ-বিদেশের বহু জায়গা ঘুরে বেরিয়েছি। কিন্তু এখানকার মানুষের কথাবার্তা তাঁর খুব ভালো লাগে বলেই জানান অভিনেত্রী। আর সেই কারনে আজ বাঙালি হয়ে আসা বলেও দাবি করেন অভিনেত্রী। পরনে সাদা -লাল শাড়ি। গা ভর্তি গয়নাতে যেন ঝড়ে পড়ছিল রূপ-জৌল্লস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+