মাদক পাচার কাণ্ডে তলব এড়ালেন রাকেশ সিং, পুলিশের সামনে রাখলেন একাধিক 'শর্ত'
মাদক পাচার কাণ্ডে গ্রেফতার করা হয় বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী। আদালত চত্বরে সংবাদ মাধ্য়মের সামনেই তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে রাকেশ সিং। এবং চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হয়েছে। ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার দাবি করেন তিনি। আর এর পরেই ডাক পড়ে রাকেশের। কিন্তু রাকেশ সিং এদিন কলকাতায় থাকছেন না বলে জানান। তাই এদিন তিনি লালবাজার জাবেন না। তাঁর আইনজীবীরা লালবাজার যাবে বলে তিনি জানান।

বিশেষ কাজে দুই দিনের জন্যে দিল্লিতে রাকেশ
এদিন রাকেশ সিং জানান, বিশেষ কাজে দুই দিনের জন্যে দিল্লি যাচ্ছেন। তাই এদিন পুলিশের তলবে সাড়া দিয়ে লালবাজার যেতে পারছেন না রাকেশ। পাশাপাশি তাঁর শর্ত, তিনি ২৬ তারিখের পরে যেকোনও সময় লালবাজার যেতে রাজি থাকলেও তাঁর সঙ্গে তাঁর আইনজীবীকে থাকতে দিতে হবে। পাশাপাশি কলকাতা পুলিশের থেকে তাঁর প্রাণ সংশয় রয়েছে অভিযোগ করে কেন্দ্রীয় বাহিনীর এক সদস্যকেওরাকেশ নিয়ে যেতে চান।

১০০ গ্রাম কোকেনসহ গ্রেফতার করা হয় পামেলাকে
উল্লেখ্য, শুক্রবার হুগলির বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক পামেলা গোস্বামীকে কোকেন-সহ গ্রেফতার করে পুলিশ৷ কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে ১০০ গ্রাম কোকেনসহ গ্রেফতার করা হয় তাঁকে৷ তাঁর সঙ্গে প্রবীর কুমার দে নামে আরও একজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পুলিশের দাবি, মাদক কারবারের সঙ্গে পামেলার যোগ ছিল। পামেলা এবং তাঁর সঙ্গী প্রায়ই একটি গাড়ি ব্যবহার করতেন৷ কয়েকজনকে মাদক সরবরাহ করে চলে যেতেন৷

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি
ঘটনার দিন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ নিউ আলিপুর এলাকায় সাদা পোশাকে হাজির হয়। শুক্রবার পামেলা ও প্রবীর আসতে পুলিশ মাদকসহ তাঁদের হাতেনাতে ধরে৷ এবার মাদক কাণ্ডের তদন্তের দায়িত্ব নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বিজেপি নেতা রাকেশ সিংয়ের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে পামেলাকে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে কলকাতার নগরপাল সৌমেন পাত্রকে চিঠিও পাঠান রাকেশ৷

লালবাজার সূত্রের খবর
যদিও লালবাজার সূত্রের খবর, পামেলার কাছে মাদক কোথা থেকে আসত। অথবা কারা তাঁকে মাদক পাচার করত, ঘটনার সঙ্গে অন্য কারা যুক্ত রয়েছে, তা জানার জন্য একাধিক সূত্র পেয়েছেন গোয়েন্দারা৷ গোয়েন্দা সূত্রের খবর, পামেলা মাদককাণ্ডে ভিন রাজ্যের যোগ পেয়েছেন তাঁরা। প্রয়োজনে ভিন রাজ্যে যেতে হতে পারে তাঁদের।












Click it and Unblock the Notifications