গণতন্ত্রের জয়, কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ছাড়পত্র দেওয়ার পর মমতাকে খোঁচা রাজ্যপাল ধনখড়ের

স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি পাওয়ার পর কেন্দ্রীয় প্রতিনিধি দলের গতিবিধি অবাধ করার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি পাওয়ার পর কেন্দ্রীয় প্রতিনিধি দলের গতিবিধি অবাধ করার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সেই সিদ্ধান্তের পরেই বুধবার সকালে অনেকটা খোঁচা দিয়েই টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গণতন্ত্রের জয় হয়েছে বলে টুইটে লিখেছেন তিনি। কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগেই দেশের সংবিধান সুরক্ষিত থাকে বলে লিখেছেন তিনি।

 রাজ্যপালের টুইট

রাজ্যপালের টুইট

রাজ্য সরকার কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরে অনুমতি দেওয়ার পরেই খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মমতা সরকারকে খোঁচা দিয়ে টুইটে রাজ্যপাল লিখেছেন গণতন্ত্রের জয় হয়েছে। কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগেই সংবিধান রক্ষিত হয় বলে টুইটে লিখেছেন তিনি। গত কয়েকদিন ধরেই একের পর এক টুইটে রাজ্য সরকারকে বিঁধেছেন রাজ্যপাল। কখনও রেশন দুর্নীতি তো কখনও লকডাউন রক্ষায় আধাসেনার দাবি। একের পর এক আক্রমণাত্মক টুইট করে চলেছেন তিনি।

কেন্দ্রীয় দলের সফরে অনুমতি

কেন্দ্রীয় দলের সফরে অনুমতি

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে কেন্দ্রীয় দলের সফরে অনুমতি গিয়েছে রাজ্য সরকার। গত দুদিন ধরে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফর ঘিরে তুমুল অশান্তি শুরু হয়েছিল। প্রবল আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পর্যন্ত লিখে ফেলেছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে কড়া চিঠি পাওয়ার পর কেন্দ্রীয় প্রতিনিধিদলকে সহযোিগতার কথা জানায় রাজ্য সরকার।

 করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ

রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। একাধিক জায়গায় লকডাউন রক্ষা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছিল। তাই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে জবাব তলবও করা হয় রাজ্য সরকারের কাছে। শেষে পরিস্থিতি মোকাবিলায় নিজেই পথে নামেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেলে রাজাবাজার, পার্ক সার্কাসে মাইক হাতে প্রচার করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+