রাজ্য সরকারের ছেলে বাম প্রার্থী! 'শোরগোল' তৃণমূল শাসিত জেলা পরিষদে
পঞ্চায়েত নির্বাচনে এবারে প্রার্থী রাজ্য সরকারের ছেলে। তাও আবার দাঁড়িয়েছেন বিরোধী বামদলের হয়ে। উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা রাজ্য সরকারের ছেলে নাম মাধব সরকার।
পঞ্চায়েত নির্বাচনে এবারে প্রার্থী রাজ্য সরকারের ছেলে। তাও আবার দাঁড়িয়েছেন বিরোধী বামদলের হয়ে। বিষয়টি ভৌতিক নয়। দেশের প্রতিটি রাজ্যে যেমন সরকার আছে, যাকে রাজ্য সরকার বলে। এই রাজ্য সরকারের বাবার নাম কেকারু সরকার। উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা রাজ্য সরকারের ছেলে নাম মাধব সরকার।

রাজ্য সরকারের বয়স এখন আশির কোঠায়। হাতের তালুতে চেনেন উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক। নিজে একসময়ে পঞ্চায়েত প্রধানও ছিলেন। এহেন মানুষটিকে স্থানীয়রা ডাকেন রাজ্যদা বলে। তবে বয়সের সঙ্গে সঙ্গে জোর কমেছে। তাই এবার সেই পুরনো আসন ইটাহারের পতিরাজপুর অঞ্চল থেকেই প্রার্থী হয়েছেন রাজ্য সরকারের ছেলে মাধব সরকার। বাবার নামে গর্ব বোধ হয়, জানিয়েছেন মাধব। অসুস্থতার জন্য বাবাকে নিয়ে ভোটের প্রচারের না গেলেও, ভোট দিতে সঙ্গে নিয়ে যাবেন, জানিয়েছেন মাধব সরকার।
রাজ্য সরকারের বাবা কেকারু সরকার ছিলেন জেলার কমিউনিষ্ট আন্দোলনের পরিচিত মুখ। বাবা ভালবেসে নাম রেখেছিলেন, জানিয়েছেন রাজ্য সরকার। বাবার হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন তিনি। ইটাহার ব্লকে সিপিআই-এর পতাকা ধরে রাখার অন্যতম কারিগর তিনিই। এলাকাটি আবার ব্যতিক্রমও বটে। সিপিআই-এর পতাকা ধরে রাখলেও, তৃণমূলের হাতে আক্রান্ত হতে হয়নি তাঁকে।












Click it and Unblock the Notifications