খাকি খুলে জেলের ঘানি টানানো হবে পুলিশকে, এখনই বদলার হুমকি বিজেপি নেতার
হুমকির রাজনীতি থেকে সরতে পারছে না বিজেপি। আসন্ন লোকসভা ভোটে বাংলায় উত্থানের পরও মুখে বদলার স্লোগান। যা শুরু হয়েছিল ভোটের আগে থেকে, ভোটের পরও হুমকি জারি থেকেছে।
হুমকির রাজনীতি থেকে সরতে পারছে না বিজেপি। আসন্ন লোকসভা ভোটে বাংলায় উত্থানের পরও মুখে বদলার স্লোগান। যা শুরু হয়েছিল ভোটের আগে থেকে, ভোটের পরও হুমকি জারি থেকেছে। মঙ্গলবার ফের হুমকির সুর বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের মুখে। সোমবার জেলা বিজেপি-র ডাকে চুঁচুড়া পুলিশ লাইনে বিজেপির নেতা হুমকি দেন।

চন্দননগর পুলিশ কমিশনারের দফতেরে স্মারকলিপি দেওয়া হয়। এই ডেপুটেশনে উপস্থিত ছিসলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূলের স্লোগান ছিল- 'বদলা না বদল চাই'। বিজেপি-র স্লোগানটা একটু আলাদা। বিজেপির স্লোগান- 'আমরা বদলাবো, আবার বদলাও নেব'।
রাজু এদিন বলেন, রাজ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপির প্রায় পৌনে দু-লক্ষ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার ২৪ ঘন্টার মধ্যেই সব মামলা প্রত্যাহার করা হবে। একইসঙ্গে বিজেপি ক্ষমতায় এলেই প্রতিপক্ষের বিরুদ্ধে আলাদা আলাদা তদন্ত শুরুর কথাও জানানো হয়।
তিনি পুলিশকে একহাত নিয়ে বলেন, খাকি পোশাক খুলে নিয়ে সবাইকে জেলে পুরে দেওয়া হবে। তাদের সঙ্গে জেলের ঘানি টানানো হবে। এদিন চুঁচুড়া বিজেপির জেলা কার্যালয় থেকে মিছিল করে পুলিশ কমিশনারের কার্যালয় পর্যন্ত যায় বিজেপির প্রতিনিধিরা। সেখানে স্মারকলিপি জমা দেয় বিজেপি।












Click it and Unblock the Notifications