বাবুলকে দিল্লি তলব, আসানসোলে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি
বাবুল সুপ্রিয়কে তড়িঘড়ি নয়াদিল্লিতে ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিকে কেন্দ্র থেকে চার প্রতিনিধি শাহনওয়াজ হোসেনের নেতৃত্বে আসানসোলে যাবে।
আসানসোলের ঘটনায় বেশ উদ্বিগ্ন কেন্দ্র। রাজ্য প্রশাসনের কাজে খুব একটা খুশি নয় নয়াদিল্লি। পাশাপাশি এলাকার সাংসদ বাবুল সুপ্রিয়কে তড়িঘড়ি নয়াদিল্লিতে ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

কেন্দ্র আসানসোল ও রানিগঞ্জে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে চেয়েছিল। তবে নবান্ন সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। এদিকে আসানসোল যাওয়ার পথে বাবুলের গাড়ি আটকে দেয় পুলিশ। তার জেরে মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে তর্ক ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাবুল। তাঁর নামে এফআইআর হয়েছে। বাবুলও পাল্টা এফআইআর করেছেন।
এদিকে রাজ্যের ভূমিকায় বিজেপি সন্তুষ্ট নয়। আসানসোলে কেন্দ্রীয় বাহিনী পাঠানোতেই মত দিলীপ ঘোষদের। কেন্দ্র থেকে চার প্রতিনিধি আসছে। শাহনওয়াজ হোসেনের নেতৃত্বে তাঁরা আসানসোলে যাবে। সেই দলে রূপা গঙ্গোপাধ্যায়ের থাকার কথা রয়েছে।
বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শাসক দল রাজনীতি করছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সেজন্য রানিগঞ্জ ও আসানসোল এলাকায় আদামী ৪ তারিখ অবধি ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications