রাজ্যের প্রশাসনিক শীর্ষপদে রদবদল, মলয় দে-র স্থলাভিষিক্ত হলেন রাজীব সিনহা
রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন আইএএস রাজীব সিনহা। মুখ্যসচিব হিসেবে দায়িত্ব শেষ করার পর বিদায়ী মুখ্যসচিব মলয় দে-র স্থলাভিষিক্ত হলেন তিনি।
রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন আইএএস রাজীব সিনহা। মুখ্যসচিব হিসেবে দায়িত্ব শেষ করার পর বিদায়ী মুখ্যসচিব মলয় দে-র স্থলাভিষিক্ত হলেন তিনি। সোমবার নবান্নে বিদায়ী মুখ্যসচিব মলয় দে কার্যভার বুঝিয়ে দেন তাঁর উত্তরসূরি রাজীব সিনহাকে। রাজীব সিনহা বিদায়ী মুখ্যসচিবের থেকে মাত্র এক বছরের জুনিয়র ব্যাচ ছিলেন।

২০১৭ সালের ৩০ জুন মুখ্যসচিবের দায়িত্ব নেন মলয় দে। ১৯৮৫ ব্যাচের আইএএস ছিলেন মলয় দে। অভিজ্ঞতার নিরিখে মাত্র এক বছরের নবীন রাজীব সিনহা এবার তাঁর স্থলাভিষিক্ত হলেন। রাজীব সিনহা এতদিন অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন। এবার তিনি পূর্ণ দায়িত্বে।
এবার অতিরিক্ত মুখ্যসচিবের পর মুখ্যসচিব হলেন রাজীব সিনহা। রাজ্যে শীর্ষ প্রশাসনিক পদের দায়িত্ব এবার বর্তাল তাঁর কাঁধে। সোমবার কর্মজীবন শেষে মলয় দে শুভেচ্ছার বন্যায় ভেসে যান কর্মীদের। তিনি এরপর রাজীব সিনহাকে সব দায়িত্ব বুঝিয়ে দেন। মঙ্গলবার থেকে মলয় দে-র ছেড়ে যাওয়া চেয়ারে বসবেন রাজীববাবুই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications