রাজীব দাস হত্যাকাণ্ড : ৩ অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করল আদালত, সাজা ঘোষণা আগামীকাল
কলকাতা, ১২ ফেব্রুয়ারি: ৪ বছরের মাথায় বিচার পেল রাজীব দাসের পরিবার। দিদির সম্মান বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হয়েছিল রাজীবের। সেই রাজীব দাস হত্যাকাণ্ড মামলাতে ৩ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারাসত আদালত। সাজা ঘোষণা আগামীকাল।
২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজীব দাসের দোষীদের শাস্তির দাবি উঠেছিল। বিশ্বজিৎ চৌধুরি, মিঠুন দাস ও মনোজিৎ বিশ্বাস এই তিন অভিযুক্তকেই আজ দোষী সাব্যস্ত করে পুলিশ।

ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুনের শাস্তি), ৩৪ ধারা (একই উদ্দেশ্যে সম্মিলিত অপরাধ), ২৫ অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে, তিন অভিযুক্তকে। তবে এদিন সাজা ঘোষণা করেনি আদালত। আগামী কাল অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে দশটায় সাজা ঘোষণা হবে বলে জানিয়েছে আদালত।
আদালতের এই রায়ে আপাতত স্বস্তি রাজীবের পরিবারে। রাজীবের মা আদালত চত্ত্বরেই কান্নায় ভেঙে পড়েন। একইসঙ্গে জানান, দোষীদের যেন ফাঁসি হয়, তবেই রাজীবের আত্মা শান্তি পাবে। একই সুর রাজীবের দিদি রিঙ্কু দাসের গলায়। তিনি বলেন, এই দিনটির জন্যই এতদিন অপেক্ষা করে ছিলাম। কিন্তু ফাঁসি ছাড়া দোষীদের জন্য অন্য কোনও সাজাই সর্বোচ্চ নয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications