কাল ফের আদালতে রাজীব মামলার শুনানি

ফের সরদাকাণ্ডের তদন্ত নিয়ে তৎপর হয়েছে সিবিআই। একদিকে যখন রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে সিবিআই।

ফের সরদাকাণ্ডের তদন্ত নিয়ে তৎপর হয়েছে সিবিআই। একদিকে যখন রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে সিবিআই। অন্যদিকে আগামিকাল এই মামলায় অন্যতম অভিযুক্ত কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনার রাজীব কুমারের জামিনের মামলার শুনানি রয়েছে।

কাল ফের আদালতে রাজীব মামলার শুনানি

অক্টোবরের প্রথমেই কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছিলেন রাজীব কুমার। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল সিবিআই। সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা। প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবড়ের এজলাসে শুনানি হওয়ার কথা।

লোকসভা ভোটের আগে থেকেই রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য আবেদন জানিয়ে চলেছে সিবিআই। কিন্তু বারবার কোনও না কোনও আদালতে রক্ষা কবচ পেয়েছেন রাজীব কুমার। তারপর দীর্ঘদিন আদালতের হাজিরাও এড়িয়েছেন তিনি।

গত মাসে কলকাতায় রাজীবের সন্ধানে এসেও তাঁর কোনও খোঁজ পায়নি সিবিআই আধিকারিকরা। সেকারণে আগামিকাল রাজীব কুমারের জামিন খারিজ করানোর জন্য মরিয়া প্রচেষ্টা চালাবেন সিবিআইয়ের আইনজীবীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+