রাজ্যের পরবর্তী মুখ্যসচিব পদে আসীন হচ্ছেন রাজীব সিনহা
পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যসচিব হতে চলেছেন রাজীব সিনহা।
পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যসচিব হতে চলেছেন রাজীব সিনহা। এদিন বৃহস্পতিবার নবান্ন সূত্রে একথা জানা গিয়েছে। এই মুহূর্তে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পালন করছেন মলয় দে। তাঁর জায়গায় আসছেন রাজীব।

এই মুহূর্তে তিনি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের দায়িত্বে রয়েছেন। আগামী পয়লা অক্টোবর থেকে তিনি মুখ্যসচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। এই মাসের ৩০ তারিখ অবসর নিচ্ছেন বর্তমান মুখ্য সচিব।
তিনি ২০১৭ সালের জুন মাস থেকে মুখ্য সচিব পদে কাজ করছেন। মলয়ের অবসরের পর কে মুখ্যসচিব পদে আসীন হবেন তা নিয়ে জল্পনা চলছিল। এর পরেই রাজীব সিনহার নাম ঘোষণা করা হয়।
রাজীব সিনহা ১৯৮৬ সালের ব্যাচের আইএএস অফিসার। দীর্ঘদিন ধরেই তাঁর প্রশাসনিক কাজের অভিজ্ঞতা আছে। সেটাকেই কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications