মন্ত্রিত্ব, বিধায়ক পদের পর এবার তৃণমূল ত্যাগ রাজীবের, পদত্যাগ পত্র পাঠালেন মমতাকে

মন্ত্রিত্ব, বিধায়ক পদের পর এবার তৃণমূল ত্যাগ রাজীবের, পদত্যাগ পত্র পাঠালেন মমতাকে

শেষ সুতোটাই ছিন্ন করলেন রাজীব। বিধায়ক পদ থেকে ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কালীঘাটে নিজের ইস্তফা পত্র পাঠিয়ে গিয়েছেন তিনি। কালীঘাটে এই মুহূর্তে কোর কমিটির বৈঠক করছেন মমতা। ইমেল মারফৎ দলনেত্রীকে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। একেবারেই শুভেন্দুর পথেই এগোচ্ছেন রাজীব।

তৃণমূল ছাড়লেন রাজীব

তৃণমূল ছাড়লেন রাজীব

একেবারে শুভেন্দুর পথ ধরেই ধাপে ধাপে এগোচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দুপুের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই বিেকলে তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত জানালেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন ইস্তফা পত্র। একটি ইস্তফা পত্র তিনি কালীঘাটে পাঠিয়েছেন। দ্বিতীয়টি পাঠিয়েছেন তৃণমূল ভবনে। কালীঘাটে এই সময় দলের কোর কমিটির বৈঠক করছেন। তখনই রাজীব ইমেল করে পদত্যাগ পত্র পাঠান।

কী লিখলেন পদত্যাগ পত্রে

কী লিখলেন পদত্যাগ পত্রে

দুটি পদত্যাগ পত্র পাঠিয়েছেন রাজীব একটি কালীঘাটে মমতার কাছে আর দ্বিতীয়টি তৃণমূল ভবনে। পদত্যাগ পত্রে রাজীব লিখেছেন, দলের হয়ে এতোদিন একনিষ্ঠভাবে কাজ করেছি। এবার দলের সব দায়িত্ব থেকে অব্যহতি চাইছি। দল তাঁকে পদ দিয়ে যে সম্মান দিয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ বলে ইস্তফা পত্রে লিখেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। একেবারে শুভেন্দুর দেখানো রাস্তাতেই ধাপে ধাপে এগোচ্ছেন রাজীব।

বিধায়ক পদ থেকে ইস্তফা

বিধায়ক পদ থেকে ইস্তফা

দুপুরেই বিধানসভা ভবনে গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দযোপাধ্যায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে তিনি বিধানসভা ভবন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন মমতা তাঁর কাছে মায়ের মতো। বিধানসভা আসার সুযোগ করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি কৃতজ্ঞ থাকবেন। মানুষের হয়ে কাজ করে যেতে চান বলে জানিয়েছেন রাজীব।

বিজেপিতে যোগদানেক ইঙ্গিত

বিজেপিতে যোগদানেক ইঙ্গিত

তৃণমূল কংগ্রেস ছাড়ার পর এক প্রকার রাজীবের বিজেপিতে যাওয়ার সিদ্ধান্তে সিলমোহর পড়ল। কারণ বিধানসভার বাইরে সাংবাদিকদের তিনি বলেছেন, নির্দল হয়ে কাজ করতে চান না। একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় কাজ করতে চান। এক প্রকার বিজেপিতে যাওয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছেন তিনি। রবিবার অমিত শাহের সভায় রাজীব যে বিজেপির পতাকা হাতে তুলে নেবেন তােত কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+