শুভেন্দুর পথেই হাঁটছেন ‘দাদার সাথী’ রাজীব, জল্পনার মধ্যেই তৃণমূলের তরফে কঠোর বার্তা
শুভেন্দুর পথেই হাঁটছেন ‘দাদার সাথী’ রাজীব, জল্পনার মধ্যেই দলের তরফে কঠোর বার্তা
রাজীব বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, তাঁকে য়েন শুভেন্দুর অধিকারীর সঙ্গে একই বন্ধনীতে না রাখা হয়। কিন্তু প্রসঙ্গ বারবার সেদিকেই টেনে নিয়ে যাচ্ছে। আসতে রাজীবের গতিপথ মিলে যাচ্ছে হুবহু শুভেন্দু অধিকারীর সঙ্গে। প্রতিটা ক্ষেত্রে পাওয়া যাচ্ছে মিল। তা নিয়েই রাজ্য রাজনীতিতে জোর চর্চা তবে কি শুভেন্দুর মতো রাজীবও তৃণমূল ছাড়বেন।

রাজীব বন্দ্যোপাধ্যায় গরহাজির থাকলেন মন্ত্রিসভার বৈঠকে
মঙ্গবার সকালে রাজীবের নির্বাচনী ক্ষেত্র ডোমজুড়ে পোস্টার পড়েছে বহিরাগত প্রার্থী চাই না, ভূমিপুত্রকেই চাই ডোমজুড়ের প্রার্থী হিসেবে। তারপর রাজীব বন্দ্যোপাধ্যায় গরহাজির থাকলেন মন্ত্রিসভার বৈঠকে। রাজীবের মানভঞ্জনে দলের মহাসচিব আলোচনা চালাচ্ছেন, তার মধ্যে ক্যাবিনেট বৈঠকে গরহাজির থাকায়, জল্পনা বাড়ল বৈকি।

পোস্টার রাজনীতির মধ্যে রাজীবের অনুপস্থিতি জল্পনা বাড়াচ্ছে
শুভেন্দু দল ছাড়ার আগে দীর্ঘদিন মন্ত্রিসভার বৈঠকে যোগ দেননি। দলের কোনও অনুষ্ঠানে যাননি। দলীয় নেতৃত্বকে এড়িয়ে সমান্তরাল কোনও জনসংয়োগে গিয়েছেন। তেমনটাই করে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আবার একইসঙ্গে লেগেই রয়েছে পোস্টার রাজনীতি। তার মধ্যে রাজীবের মঙ্গলবারের অনুপস্থিতি জল্পনা বাড়াচ্ছে, তবে কি শুভেন্দু মতো দল ছাড়ার বিষয়চি মনস্থ করেই ফেলেছেন রাজীব!

রাজীবকে নিয়ে সমাধান সূত্র মেলেনি দ্বিতীয় প্রচেষ্টার পরও
রাজীবকে দলে রাখতে মরিয়া তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দ্বিতীয় দফায় বৈছক করেছেন রাজীবের সঙ্গে। রাজীব বা পার্থ কেউ কিছু না বললেও, এটা পরিষ্কার সমাধান সূত্র মেলেনি দ্বিতীয় প্রচেষ্টার পরও। রাজীব তাঁর ক্ষোভের কথা যেমন দলকে জানিয়েছেন, তেমনই দলও তাঁকে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুভেন্দুর মতো রাজীব যদি মনস্থির করে ফেলেন...
কিন্তু শুভেন্দুর মতো রাজীব যদি মনস্থির করেই ফেলেন, তবে এইসব আলোচনা, বৈঠক সবই বৃথা যাবে। মঙ্গলবার ক্যাবিনেট মিটিংয়ে গরহাজিরা কিন্তু তেমনই ইঙ্গিত করছে। রাজীব বন্দ্যোপাধ্যায় কেন হাজির হলেন না, তার কারণ জানা যায়নি। দলের একাংশ মনে করছে, রাজীবও তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।

রাজীবও বিগত তিনমাস মন্ত্রিসভার বৈঠক এড়িয়ে গিয়েছেন
শুভেন্দু যেমন দল ছাড়ার আগে পাঁচ মাস কোনও মন্ত্রিসভার বৈঠকে যোগ দেননি, তেমনই রাজীবও বিগত তিনমাস বৈঠক এড়িয়ে যাচ্ছেন। দু-বার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে রাজীব বৈছক করলেও কোনও সমাধান সূত্রে মেলেনি। ফলে রাজীবকে নিয়ে জল্পনা বেড়েই চলেছে। চাপ বাড়ছে তৃণমূলের।












Click it and Unblock the Notifications