নির্দল হয়ে কাজ করা যায় না, বিধানসভায় পদত্যাগ করে মমতার ছবি হাতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজীবের

নির্দল হয়ে কাজ করা যায় না, বিধানসভায় পদত্যাগ করে মমতার ছবি হাতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজীবের

বিজেপিতে যোগদানের পথ ধীরে ধীরে সুগম করছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের রাজ্যে পা রাখার আগেই ঠিক পরিকল্পনা মাফিক বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের বনমন্ত্রী। বিধানসভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে বেরিয়ে আসেন তিনি। বিধায়ক পদে বসার সুযোগ দেওয়ার জন্য দলনেত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন রাজীব। একই সঙ্গে তিনি বলেছেন মানুষের জন্য কাজ করতে চান। তারজন্য নির্দল হয়ে কাজ করা যায় না। একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে কাজ করতে হয়। রাজীবের এই মন্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে ডোমজুড়ের শাহি সভায় তাঁর বিজেপিতে যোগদান এখন কেবল সময়ের অপেক্ষা।

বিধায়ক পদ থেকে ইস্তফা রাজীবের

বিধায়ক পদ থেকে ইস্তফা রাজীবের

বিধায়ক পদ থেকে অবশেষে ইস্তফা দিলেন ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় গিয়ে রাজীব পদত্যাগ পত্র জমা দেন। বেরিয়ে আসেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে। সাংবাদিকদের তিনি জানান দলনেত্রীর ছবি সমসময় তাঁর সঙ্গে থাকবে। তাঁর জন্য বিধানসভায় আসতে পেরেছিলেন। সেকারণে মমতাকে কৃতজ্ঞতা জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বলেছেন মমতা আমার মায়ের মতো।

বিজেপিতে যোগদান নিয়ে ইঙ্গিত

বিজেপিতে যোগদান নিয়ে ইঙ্গিত

গত কয়েক সপ্তাহ ধরেই বেসুরো রাজীব। কিছুতেই তাঁকে বাগে আনতে পারছিলেন না তৃণমূলের তাবর নেতারা। এমনকী ভোট কৌশলী পিকের টোটকাও ফেল করে গিয়েছে। শেষ পর্যন্ত হাতছাড়া হতে বসেছে রাজীব। অমিত শাহ শহরে পা রাখার আগেই বিধায়ক পথ থেকে পদত্যাগ করে এক প্রকার বিজেপিতে যোগদানের পথ সুগম করে রাখলেন রাজীব। বললেন মানুষের জন্য কাজকরতে চান। মানুষের জন্য কাজ করতে হলে নির্দল হয়ে কাজ করা যায় না। গণতন্ত্রে কাজ করতে গেলে একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় কাজ করতে হয়। বিজেপিতে যোগদানের একপ্রকার ইঙ্গিত দিয়ে রাখলেন রাজীব।

সিদ্ধান্ত জানাবেন আগামিকাল

সিদ্ধান্ত জানাবেন আগামিকাল

তৃণমূলেই থাকবেন না দল ছাড়বেন। এই নিয়ে এখনই সিদ্ধান্ত নয়। আগামিকাল সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন রাজীব। তাঁর পরবর্তী সিদ্ধান্ত জানতে ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় নজর রাখার কথা বলেছেন তিনি। মনে করা হচ্ছে আগামিকালই দল ছাড়ার কথা ঘোষণা করবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়।

বিজেপিতে রাজীব

বিজেপিতে রাজীব

আগামিকাল ডোমজুড়ে রাজীবের যোগদান এখন কেবল সময়ের অপেক্ষা। একেবারে শুভেন্দু অধিকারীর পথেই ধাপে ধাপে এগোচ্ছেন রাজীব। ডোমজুড় থেকেই দাঁড়াবেন বলে আগেই হুঙ্কার দিয়েছিলেন রাজীব। সেই প্রতিশ্রুতি রক্ষায় সম্ভবত আগামিকালই বিজেপিতে যোগ দিতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছেন আরও চার তৃণমূল বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+