তৃণমূলের দরজায় কড়া নেড়ে কি বিজেপিতেই সক্রিয় হবেন রাজীব, অপেক্ষার প্রহর গোনা শুরু

তৃণমূলের দরজায় কড়া নেড়ে কি বিজেপিতেই সক্রিয় হবেন রাজীব, অপেক্ষার প্রহর গোনা শুরু

বিজেপি অধীর আগ্রহে অপেক্ষায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের পথ চেয়ে বসে আসে। চিঠি এসেছে জোড়া। একটি খোলা, অন্যটি মুখ বন্ধ খামে। তারপরই বিজেপির তরফে আমন্ত্রণ জানানো হয় কার্ষকারিণী বৈঠকে যোগ দেওয়ার জন্য। এখন দেখার রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপির আমন্ত্রণ পেয়ে বৈঠকে অংশ নেন কি না?

বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের দিকে ঝুঁকে রাজীব

বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের দিকে ঝুঁকে রাজীব

রাজীব বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছিলেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করই ক্ষান্ত হননি তিনি, মমতার সরকারের সমালোচনা বন্ধ করে বিজেপিকে আত্মসমালোচনার পরামর্শ দিয়েছিলেন ফেসবুক পোস্ট করে।তারপর কুণাল ঘোষের বাড়ি, এমনকী তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছিলেন রাজীব।

রাজীব ঘরওয়াপসির পথ কণ্টকময় দেখে অগত্যা বিজেপতে!

রাজীব ঘরওয়াপসির পথ কণ্টকময় দেখে অগত্যা বিজেপতে!

কিন্তু রাজীব তৃণমূলে সক্রিয় হওয়ার চেষ্টা করতেই যেভাবে বিরোধিতা হয়েছে, তাতে তাঁর ঘরওয়াপসির পথ কণ্টকময় হয়ে উঠেছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অরূপ রায় ও তৃণমূলের স্থানীয় নেতারা গর্জে উঠেছিলেন। রাজীবের বিরুদ্ধে হাওড়ায় মিছিলও হয়েছিল। তারপরই রাজীব ফের বিজেপির দিকে ঝোঁকেন।

বিজেপির সদর দফতরে কার্যকারিণী বৈঠক কি যাবেন রাজীব?

বিজেপির সদর দফতরে কার্যকারিণী বৈঠক কি যাবেন রাজীব?

সম্প্রতি বিজেপি নেতৃত্বকে জোড়া চিঠি দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এখন দেখার সেই চিঠির পরবর্তী পদক্ষেপ কী হয়। রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপির আমন্ত্রণে সাড়া দিয়ে বৈঠকে অংশ নেন কি না। রাত পোহালেই বিজেপির সদর দফতরে কার্যকারিণী বৈঠক। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বও উপস্থিত থাকার কথা।

তৃণমূলের দরজা যখন বন্ধ দেখেই কি চিঠি, জল্পনায় রাজীব

তৃণমূলের দরজা যখন বন্ধ দেখেই কি চিঠি, জল্পনায় রাজীব

রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলের দরজা বন্ধ ভোটের আগে যাঁরা দলত্যাগ করেছিলেন তাঁদের জন্য। সেই কারণে রাজীব ঢুকতে পারছেন না তৃণমূলে। তাই তিনি এখন বিজেপিতেও সক্রিয় হওয়ার চেষ্টা করবেন। সেই সমীকরণে রাজীব বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিজেপির কার্যকারিণী বৈঠকে হাজির হতে পারেন।

হেস্টিংসের ৮১১ নম্বর অফিস ঘর পথ চেয়ে রাজীবের

হেস্টিংসের ৮১১ নম্বর অফিস ঘর পথ চেয়ে রাজীবের

আর বিজেপির কার্যালয়ে মুকুল রায়ের নাম সরলেও, রাজীবের ঘর এখনও বরাদ্দ রয়েছে। ২ নম্বর সেন্ট জর্জেস গেট রোডের আগরওয়াল হাউসে ৯ তলায় ৮১১ নম্বর ঘরে রাজীবের জন্য বরাদ্দ। ভোটে বিজেপির টিকিটে রাজীব বন্দ্যোপাধ্যায় পরাজিত হওয়ার পর আর যাননি ওই অফিসে। এখন হেস্টিংসের ৮১১ নম্বর ওই অফিস ঘর পথ চেয়ে রাজীবের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+