রাজীবও কি এবার বিজেপির পথে! তৃণমূলের জেলা সভাপতির পাল্টায় জল্পনার পারদ আরও বাড়ল
রাজীবও কি বিজেপির পথে! তৃণমূলের জেলা সভাপতির পাল্টায় জল্পনার পারদ আরও বাড়ল
তৃণমূল কংগ্রেস শুদ্ধিকরণ করতে গিয়ে ঘোর সঙ্কটে পড়েছে। ২০২১ নির্বাচনের আগে অন্তর্দ্বন্দ্বে জেরবার তৃণমূলে ফাটল এতটাই দীর্ঘ হচ্ছে যে বিজেপির বিস্তারের পথ অতি সুগম হয়ে উঠছে। এই অবস্থায় হাওড়ায় দুই মন্ত্রীর দ্বন্দ্ব রাজীব বন্দ্যোপাধ্যায়কে জল্পনার দোরগোড়ায় ঠেলে দিয়েছে। বিশেষ করে অরূপ রায়ের বার্তার পর রাজীবের সঙ্গে তৃণমূলের দূরত্ব নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

বিজেপির ভাষায় যদি দলের নেতা কথা বলে...
সমবায়মন্ত্রী তথা জেলা সভাপতি অরূপ রায় রাজীবকে পাল্টা দেন, বিজেপির ভাষায় যদি দলের নেতা কথা বলে, তাহলে তাঁকে ঠিক কী বোঝায়! তা বুঝে নেওয়া খুবই সহজ। যাঁরা দলের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়ে হারিয়ে দেয়, তাঁদের মুখে মানায় না এসব কথা। এরপরই জল্পনার পারদ চড়তে শুরু করে।

রাজীবের আক্ষেপে জল্পনার পারদ বাড়ছে
রাজীব বলেছিলেন, যাঁরা দক্ষতার সঙ্গে কাজ করতে চান, তাঁরা সুযোগ পালন না। দলের যোগ্যতা ও দক্ষতার মাপকাঠিতে বিচার করা উচিত। তিনি এই প্রসঙ্গেই বলেন, আমার ভিতরে চাপা অনেক দুঃখ, বেদনা, আক্ষেপ চাপা আছে। আমি মানুষের ভালোর জন্য কাজ করতে চাই, কিন্তু আমাকে তা করতে দেওয়া হয়নি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি রক্ষার বার্তা
তাঁর কথায়, দুর্নীতিকে সার্বিকভাবে দূর করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি রক্ষা করতে গেলে সার্বিকভাবে দুর্নীতি দমন জরুরি। কয়েকজন চুনোপুঁটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কোনও লাভ নেই। প্রচুর রাঘববোয়াল, রুই-কাতলারা আছে। তাদের বিরু্দ্ধে ব্যবস্থা নিতে হবে। তবেই দল দুর্নীতিমুক্ত হবে।

প্রকাশ্যে দলের দুর্নীতির কথা বলে কোপে রাজীব!
রাজীব বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রকাশ্যে দলের দুর্নীতির কথা বলেছেন, তারপর নিজের কাজ করতে না পারার আক্ষেপ করেছে- তা নিয়ে জল্পনা বেড়েছে। তার উপর অরূপ রায় সেই জল্পনার পারদ আরও বাড়িয়ে দিয়েছেন। রাজীবের বিরুদ্ধে বিজেপির ভাষায় কথা বলার অভিযোগ এনেছেন তিনি। তাতেই রাজ্য রাজনীতি এ্খন উত্তাল হয়ে উঠেছে।












Click it and Unblock the Notifications