রাজীব এলেনও না, লিঙ্কেও ক্লিক করলেন না! জল্পনার জাল বোনা শুরু তৃণমূল-যোগের
রাজীব এলেনও না, লিঙ্কেও ক্লিক করলেন না! জল্পনার জাল বোনা শুরু তৃণমূল-যোগের
বেসুরো রাজীবের একটি চিঠিই তাঁকে বিজেপিতে ফের প্রাসঙ্গিক করে তুলেছিল। আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপির কার্যকারিণী বৈঠকে। কিন্তু বিজেপির বৈঠকে যোগ না দিয়ে জল্পনা জিইয়ে রাখলেন তিনি। তৃণমূলে ফেরার পথ মসৃণ না হলেও তাঁর তৃণমূল-যোগের জল্পনা ফের মাথাচাড়া দিয়ে উঠল মঙ্গলবার।

এলেনও না, লিঙ্কেও ক্লিক করলেন না রাজীব
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ১২৩ সদস্যের মদ্যে ৫০ জনকে সশরীরে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর বাকিদের লিঙ্ক পাঠানো হয়েছিল। রাজীব বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল সশরীরে উপস্থিত থাকার জন্য। আবার এমনও বলা হয়েছিল না আসতে পারলে লিঙ্ক পাঠানো হবে। সেইমতো লিঙ্ক পাঠানোও হয়েছিল। কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়ের তরফে সাড়া মেলেনি।

রাজীবের গরহাজিরায় ফের তৃণমূল-যোগের জল্পনা
রাজীবের তরফে সাড়া না মেলায় স্বাভাবিকভাবেই তাঁর তৃণমূল-যোগের জল্পনা ফের মাথাচাড়া দিয়ে ওঠে। এদিনের কার্যকারিণী বৈঠকে রাজ্য বিগত তিন মাসের সমস্ত কর্মসূচি নিয়ে বিশদে আলোচনা হয়। হারের কারণ নিয়ে ময়নাতদন্তও চলে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন ও রাজ্যের শীর্ষ নেতৃত্ব। ভার্চুয়লি উপস্থিত ছিলেন জে পি নাড্ডা।

রাজীববাবু কথা দিয়ে এলেন না, তাহলে চিঠি কেন
এমন বৈঠকে ডাক পেয়েও কেন এলেন না রাজীব বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী হয়ে বিজেপিতে চিঠি লিখেছিলেন। তারপর পেয়েছিলেন আমন্ত্রণ। অথচ তিনি আমন্ত্রণের মর্যাদা রাখলেন না। তাঁর সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছিল রথীন্দ্রনাথ বসুকে। তিনিও জানান, রাজীববাবু কথা দিয়েছেন আসবেন।

তৃণমূলে যখন কাঁটা, বিজেপি দরজা খুলে অপেক্ষায়
তৃণমূলে তাঁর ফেরার পথ মসৃণ নয়, তা রাজীব বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন। তা ভেবেই তিনি বিজেপিতে ফেরার রাস্তা তৈরি করে রাখতেই চিঠি দিয়েছিলেন বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু চিঠির পর বিজেপি সঙ্গে সঙ্গেই দরজা খুলে অপেক্ষায় ছিলেন। কিন্তু গেলেন না রাজীব।

তৃণমূল শীর্ষ নেতৃত্বের সুর নরম। কিন্তু জেলা...
রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, রাজীব এখনও অপেক্ষা করতে চান। তৃণমূল কংগ্রেস তাঁকে কোনও জায়গা দেয় কি না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বার্তা তিনি পান কি না। রাজীব ভালো মতোই জানেন, তাঁকে নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সুর নরম। কিন্তু জেলা নেতৃত্ব তাঁকে ফেরাতে চায় না মোটেও।

রাজীবের জায়গা কি হবে তৃণমূলে, কাঁটা প্রচুর
সম্প্রতি রাজীবের বিরুদ্ধে পোস্টার পড়েছে ডোমজুড়ে। রাজীবের বিরুদ্ধে মিছিল হয়েছে। কেউই চায় না তাঁকে। এরপর রাজীবের জায়গা কি হবে তৃণমূলে, তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায়ও পড়েছেন বিপাকে। তিনি মন থেকে থাকতে চাইছেন না বিজেপিতে। তৃণমূলে ফিরতে একান্ত আগ্রহী তিনি, কিন্তু কাঁটা তৃণমূল নেতারাই।












Click it and Unblock the Notifications