শুভেন্দুর সঙ্গে রাজীবের মিল খুঁজছে রাজনৈতিক মহল! একুশের আগে উৎকণ্ঠা তৃণমূল কংগ্রেসে

শুভেন্দুর সঙ্গে রাজীবের মিল খুঁজছে রাজনৈতিক মহল! একুশের আগে উৎকণ্ঠা তৃণমূলে

শুভেন্দু অধিকারীকে নিয়ে সমস্ত জল্পনার অবসান হয়েছে। শুভেন্দু শেষে পাড়ি জমিয়েছেন বিজেপিতেই। তবে এখনও উৎকণ্ঠা দূর হয়নি রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তিনি এখনও তৃণমূলের সঙ্গে দূরত্ব ঘুচিয়ে স্বাভাবিক হননি। আর শুভেন্দুর মতোই তিনিও দলের প্রতি শৃঙ্খলাপরায়ণ হয়ে মুকে কুলুপ এঁটেছেন। দুদিন বৈঠকের পরও মেলেনি সমাধান সূত্র।

শুভেন্দুর সঙ্গে এক বন্ধনীতে ‘না’ রাজীবের

শুভেন্দুর সঙ্গে এক বন্ধনীতে ‘না’ রাজীবের

রাজীব বন্দ্যোপাধ্যায় অবশ্য শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বিষয়টি একই বন্ধনীর মধ্যে রাখার পক্ষপাতী নন। তিনি মনে করেন, শুভেন্দুবাবুর বিষয়টি ভিন্ন, আর আমার বিষয়টি ভিন্ন। উভয়েরই ব্যক্তিগত ব্যাপার এটা। কারও সঙ্গে তুলনা করা ঠিক নয়। দলের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন জায়গা থাকে, দল যে আমার সঙ্গে আলোচনা করছে, এটাও আমার ব্যক্তিগত।

পার্থর সঙ্গে বৈঠকের পর ‘শৃঙ্খলাপরায়ণ’ রাজীব

পার্থর সঙ্গে বৈঠকের পর ‘শৃঙ্খলাপরায়ণ’ রাজীব

এদিনও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি থেকে বেরিয়ে রাজীব বলেন, দলীয় নেতৃত্ব আমায় ডেকে পাঠিয়েছিলেন। আমি এসেছিলাম। একজন কর্মী হিসেবে আমি আলোচনা করেছি। দলের মধ্যে কী আলোচনা হয়েছে, তা শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসেবে তা বলতে পারি না।

রাজীবও তেমনই শুভেন্দুর মতো নীরব!

রাজীবও তেমনই শুভেন্দুর মতো নীরব!

শুভেন্দু অধিকারীও শৃঙ্খলাপরায়ণ হয়ে শেষ দিন পর্যন্ত বৈঠকের কোনও বিষয় সংবাদমাধ্যমের সামনে আনেননি। যা প্রকাশ্যে এসেছিল, তা ছিল তৃণমূলের কথা, ছিল শুভেন্দু অনুগামীদের কথা। রাজীবও তেমনই শুভেন্দুর মতো নীরব। রাজীবের অনুগামীরা কিন্তু এখনও পোস্টার দিয়ে চলেছে। দাদার সাথী, দাদার অনুগামী পোস্টার পড়ছে বহু ক্ষেত্রে।

রাজীবকে নিয়ে উৎকণ্ঠা জারি বৈঠকের পরও

রাজীবকে নিয়ে উৎকণ্ঠা জারি বৈঠকের পরও

শুভেন্দুর সঙ্গে রাজীবের মিল খুঁজে পাওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা বেড়েই চলেছে। শুভেন্দুর মতো রাজীবও তৃণমূল ছেড়ে বিজেপিমুখী হবেন না তো। শুভেন্দুর মতোই রাজীবের সমর্থক বেস রয়েছে, তিনিও নেতা-বিধায়ক-মন্ত্রী হিসেবে জনপ্রিয়। তার সঙ্গে রয়েছে স্বচ্ছ ভাবমূর্তি, যা অনেক কম নেতারই থাকে। ফলে রাজীবকে নিয়ে উৎকণ্ঠা এখনও বজায় রয়েছে।

{quiz_455}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+