ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, ‘মানুষের কাজে’ মন পড়ে থাকা রাজীবের টুইট-বার্তায় জল্পনা

একুশের বিধানসভা নির্বাচনের আগে দলবদলে তিনি এখন তৃণমূল কংগ্রেস এবং সরকার থেকে অনেক দূরে। আম্ফানের তাণ্ডবের এক বছরের মাথায় ফের চোঙ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়।

একুশের বিধানসভা নির্বাচনের আগে দলবদলে তিনি এখন তৃণমূল কংগ্রেস এবং সরকার থেকে অনেক দূরে। আম্ফানের তাণ্ডবের এক বছরের মাথায় ফের চোঙ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। এই সময় রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থাকলে নিশ্চয়ই গুরু দায়িত্ব পেতেন। কেননা তিনিই গতবার আম্ফান সামালানোর নেতৃত্বে ছিলেন।

মানুষের জন্য গাইডলাইনে প্রশাসনে ভরসার বার্তা রাজীবের

মানুষের জন্য গাইডলাইনে প্রশাসনে ভরসার বার্তা রাজীবের

রাজীব ভোটে হেরে পিছনের সারিতে চলে গিয়েছেন। কিন্তু তাঁর মন পড়ে রয়ছে বাংলার মানুষের কাজে। তাই সরকার বা পার্টির কোনও দায়িত্বে না থেকে নিতান্তই ব্যক্তিগত উদ্যোগে বাংলার মানুষের জন্য গাইডলাইন দিলেন। টুইট করে জানালেন তাঁর বার্তা। এই টুইট-বার্তায় তিনি লিখলেন প্রশাসনের উপর ভরসা রাখার কথা।

ঘূর্ণিঝড় ইয়াসের সতর্কবার্তায় টুইট কী লিখলেন রাজীব

ঘূর্ণিঝড় ইয়াস ধেয়ে আসার আগের দিন মঙ্গলবার টুইট বার্তায় রাজীব লেখেন- প্রবল ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। আপনারা কেউ ঘর থেকে বেরোবেন না। ঘরের ভিতরে নিজেকে সুরক্ষিত রাখুন। প্রশাসনের বার্তা ও ঝড় সংক্রান্ত সতর্কবার্তার দিকে নজর রাখুন। সতর্ক থাকুন করোনা নিয়েও। সব সময় মাস্ক পরুন, ঘন ঘন সাবান জল দিয়ে হাত ধুয়ে নিন। অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন।

প্রশাসনের উপর ভরসার কথায় জল্পনা বাড়লেন রাজীব

প্রশাসনের উপর ভরসার কথায় জল্পনা বাড়লেন রাজীব

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবার হ্যাটট্রিকের সরকার স্থাপন হওয়ার পর বিজেপির টিকিটে ভোটযুদ্ধে হার মানা রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তিনি তৃণমূলে ফিরতে চাইছেন বলও গু্জন শোনা গিয়েছিল রাজনৈতিক মহলে। এদিন টুইটে প্রশাসনের উপর ভরসার কথা জানানোয় ফের জল্পনা বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সামলেছিলেন আম্ফানের গুরুদায়িত্ব, রাজীবের মন পড়ে ইয়াসে

সামলেছিলেন আম্ফানের গুরুদায়িত্ব, রাজীবের মন পড়ে ইয়াসে

এক বছর আগে এমনই দিনে বাংলার বুকে হানা দিয়েছিল সুপার সাইক্লোন আম্ফান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজীব বন্দ্যোপাধ্যায় পালন করেছিলেন গুরুদায়িত্ব। আবারও বাংলার আকাশে অশনি সংকেত ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে। এখন তিনি কিছুই করতে পারছেন না। কিন্তু মন পড়ে রয়েছে সেই কাজে। তাঁর মনে আম্ফানের স্মৃতি আজও টাটকা।

রাজীব তৃণমূলে থাকলে হয়তো ইয়াস সামলানোর দায়িত্ব পেতেন!

রাজীব তৃণমূলে থাকলে হয়তো ইয়াস সামলানোর দায়িত্ব পেতেন!

আম্ফান পরবর্তী সময়ে তৃণমূলের সঙ্গে রাজীবের দূরত্ব বেড়েছে। তিনি ক্রমেই দূরে সরে গিয়েছেন। ভোটের মুখে সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার। তৃণমূলে কাজ করা যাচ্ছে না, কাজের পরিবেশ নেই বলেই দল ছেড়েছিলেন। কিন্তু বিজেপিতে গিয়েও তাঁর কাজের সুয়োগ মেলেনি সে অর্থে। কারণ তিনি ভোটে হেরে বসেছেন। তৃণমূলে থাকলে তাঁকে হয়তো এখন ইয়াস সামলানোর দায়িত্ব সামলাতে হত আগের মতোই!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+