রাজীবের বিবেকের ডাকেও সাড়া মিলছে না তৃণমূলের, ঘরওয়াপসির রাস্তায় ‘কাঁটা’ প্রচুর

সোশ্যাল মিডিয়ায় বিবেকের ডাক দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন রাজীব বন্যোি পাধ্যায়। তাঁর মমতার সরকারের সমালোচনা বন্ধ রেখে আত্মসমালোচনা করার ডাকে অস্বস্তিতে পড়েছে বিজেপি।

সোশ্যাল মিডিয়ায় বিবেকের ডাক দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন রাজীব বন্যোি পাধ্যায়। তাঁর মমতার সরকারের সমালোচনা বন্ধ রেখে আত্মসমালোচনা করার ডাকে অস্বস্তিতে পড়েছে বিজেপি। কিন্তু এত করেও তিনি তৃণমূল শীর্ষ নেতৃত্বেক মন ভেজাতে পারলেন কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত বুঝিয়ে দিয়েছেন এখনই দলবদলুদের ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ।

রাজীবের বার্তায় বারেবারে মমতা বন্দ্য়োপাধ্যায়

রাজীবের বার্তায় বারেবারে মমতা বন্দ্য়োপাধ্যায়

রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে। ২০২১-এর নির্বাচন জেতার পর রাজীব বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধাশীল বার্তা পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে। এবরা তিনি মমতার সরকারের সমালোচনা বন্ধ করার বার্তা দিয়েছেন বিজেপি নেতৃত্বের প্রতি। আর কথায় কথায় দিল্লি আর ৩৫৬-র জুজু দেখানো বন্ধ করতে বলেছেন।

পুরনো দলে রাজীবের ফিরে যাওয়ার রাস্তায় অনেক কাঁটা

পুরনো দলে রাজীবের ফিরে যাওয়ার রাস্তায় অনেক কাঁটা

তারপরই বিজেপির তরফে রাজীবকে উদ্দেশ্য করে উড়ে এসেছে নানা কটূক্তি। তৃণমূলকের তরফেও তাঁর প্রতি সহানুভূতির ভাষা নেই। বরং তিনি যে দেওয়াল লিখন পড়তে দেরি করে ফেলেছেন সেই বার্তা দেওয়া হয়েছে। ফলে সোশ্যাল মিডিয়ায় বিবেকের ডাক দিয়েও পুরনো দলে ফিরে যাওয়ার রাস্তায় অনেক কাঁটা দেখা যাচ্ছে।

বিজেপিতেও থেকে যাওয়ার উপায় নেই, তৃণমূলে কাঁটা

বিজেপিতেও থেকে যাওয়ার উপায় নেই, তৃণমূলে কাঁটা

তাই রাজীব পড়েছেন মহা বিপাকে। বিজেপিতেও থেকে যাওয়ার উপায় নেই। আর তৃণমূল কংগ্রেস এখনও এন্ট্রি দিচ্ছে না। বড় বেশি একা হয়ে গিয়েছেন রাজীব। তাঁর প্রাক্তন দল ও বর্তমান দলের সতীর্থ সৌমিত্র খাঁও তাঁকে খোঁচা দিতে ছাড়েননি। বলেছেন বিজেপিতে মন্ত্রিত্ব পাননি বলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে।

রাজীবের জেলার মন্ত্রী অরূপ রায়ও পাশে দাঁড়াননি

রাজীবের জেলার মন্ত্রী অরূপ রায়ও পাশে দাঁড়াননি

সৌমিত্র-র এই খোঁচার পর রাজীবের জেলার মন্ত্রী অরূপ রায়ও পাশে দাঁড়াননি। রাজীবের তৃণমূল ছাড়ার অন্যতম কারণ অরূপ রায়ের সঙ্গে মনোমালিন্য বা গোষ্ঠীকোন্দল। সৌমিত্রের খোঁচার পর অস্বস্তি বাড়িয়ে অরূপ রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডোমজুড়ের সভায় এসে ওঁর মুখোশ খুলে দিয়ে গিয়েছেন। কর্মীরাও মুখ খুলতে শুরু করেছেন রাজীবের বিরুদ্ধে। অরূপের কথায় কর্মীরা যা বলবেন, সেটাই হবে।

তৃণমূলের দরজা আপাতত খুলছে না রাজীবের জন্য

তৃণমূলের দরজা আপাতত খুলছে না রাজীবের জন্য

রাজীবের বোধোদয়ের বার্তার পরও হাওড়ার কোনও নেতা-কর্মী রাজীবের হয়ে সওয়াল করেননি। বরং জেলাজুড়ে তৃণমূলের সব নেতাকর্মী এক বাক্যে দাবি তুলেছেন- রাজীবকে যেন দলে পেরানো না হয়। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেও সেই আঁচ পাওয়া গিয়েছে। ফলে তৃণমূলের দরজা আপাতত খুলছে না রাজীবের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+