Rajeev Kumar: জঙ্গিদমনে পুলিশের প্রশংসা ডিজির, BSF-র ঘাড়ে অনুপ্রবেশ-দায়; পাসপোর্ট জাল নিয়ে সাফাই?
Rajeev Kumar: জঙ্গি ধরতে রাজ্যের পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন ডিজি রাজীব কুমার। জঙ্গি দমনে রাজ্যের পুলিশ (West Bengal Police) নিঃশব্দে তাঁদের কাজ করে চলেছে বলে দাবি তাঁর। কিন্তু অনুপ্রবেশ নিয়ে বিএসএফের কোর্টেই বল ঠেললেন ডিজি (DG)।
শুধু তাই নয়, পাসপোর্ট জালিয়াতি নিয়েও মুখ খুললেন ডিজি। জানালেন, এতদিন পাসপোর্ট সংক্রান্ত নথি ভেরিফিকেশনে পুলিশের ভূমিকা নগণ্য ছিল। রবিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে এপাড় বাংলায় কেউ কাজে লাগাতে পারবেন না। রাজ্য পুলিশ সদা তৎপর রয়েছে এব্যাপারে।

দিনকয়েক আগেই ক্যানিং থেকে জাভেদ মুন্সি নামে এক কাশ্মীরি জঙ্গিকে গ্রেফতার করেছিল রাজ্যের পুলিশ। কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য সে। রাজীব কুমারের দাবি, কাশ্মীরি ওই জঙ্গিকে এরাজ্যের পুলিশই ধরিয়ে দিয়েছে।
তিনি বলেন, "শ্রীনগরের যে জঙ্গিকে ধরা হয়েছে, তার গতিবিধির উপর প্রথমে নজরদারি চালানো হয়েছে। তারপরেই জম্মু ও কাশ্মীরের পুলিশকে ইনফর্ম করেছি। জঙ্গিদের নিয়ে তদন্তে বেশি কিছু বলা যাবে না। তবে তার মানে এই নয় আমরা হাত গুটিয়ে বসে রয়েছি।"
রাজ্য পুলিশের এসটিএফের দেওয়া তথ্যের উপর নির্ভর করেই কাশ্মীরি জঙ্গিকে (Kashmiri Terrorist) গ্রেফতার করা হয় বলে জানান ডিজি। রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ (Bangladeshi Infiltration) নিয়ে এদিন অবশ্য বিএসএফের কোর্টে বল ঠেললেন রাজীব কুমার।
সাফ জানিয়ে দিলেন, বিএসএফের (BSF) দায়িত্ব সীমান্ত রক্ষা করা, কিন্তু সেখানে অনেক খামতি রয়েছে। কেউ যদি বাংলাদেশ থেকে এসে যায় তার মানে পশ্চিমবঙ্গ জঙ্গিদের করিডর নয়। গত কয়েকদিনে অনেকেই সীমান্ত পেরিয়ে এপাড়ে ঢুকেছেন। বর্ডার আমাদের দায়িত্ব না। কিন্তু পুলিশ তৎপর রয়েছে।
রাজ্যজুড়ে রমরমিয়ে চলেছে পাসপোর্ট জালিয়াতি চক্র (Fake Passport Racket)। এদিন সেনিয়ে তদন্তের আশ্বাস দিয়েও ডিজির সাফাই, পাসপোর্ট জালিয়াতিতে বিশেষ সফটওয়ার, পোস্টাল ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। অভিবাসন দফতর নতুন পন্থা এনেছে। পুলিশকেও সেই অনুযায়ী পন্থা বদলাতে হয়েছে। পাসপোর্ট সংক্রান্ত নথি ভেরিফিকেশনের আগে পুলিশের সরাসরি ভূমিকা ছিল না। পুলিশের ভূমিকা নগণ্য ছিল বলে দাবি ডিজির।
তবে রাজীব কুমার এদিন বলেন,"পাসপোর্ট নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা প্রোঅ্যাক্টিভলি কাজ করছি। নতুন সিস্টেম সাজেস্ট করেছি। যেটা সমস্ত লোকাল থানাতেও রিঅ্যারেঞ্জ করা হবে। এবার থেকে ভেরিফিকেশনের ওপর বিশেষ নজরদারি দেওয়া হবে। পাসপোর্টের ক্ষেত্রে ডেপুটি কমিশনার এবং এসপি পুরো বিষয়টি তদারকি করবেন।"












Click it and Unblock the Notifications