সিবিআইয়ের নোটিস প্রসঙ্গে রাজীব কুমার দ্বারস্থ কলকাতা হাইকোর্টের
কলকাতায় যখন একদিকে সারদা কাণ্ড নিয়ে দফায় দফায় জেরা করা হচ্ছে এই পুলিশকর্তা অর্ণব ঘোষকে,তখন ফের একবার এই মামলায় সিবিআইয়ের নোটিসের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজীব কুমার।
কলকাতায় যখন একদিকে সারদা কাণ্ড নিয়ে দফায় দফায় জেরা করা হচ্ছে এই পুলিশকর্তা অর্ণব ঘোষকে,তখন ফের একবার এই মামলায় সিবিআইয়ের নোটিসের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজীব কুমার। নোটিসটি খারিজের আবেদন নিয়ে হাইকোর্চের দ্বারস্থ হন রাজীব কুমার।

সারদাকাণ্ড ঘিরে রাজীব কুমারকে এর আগে সিবিআইয় জেরার জন্য ডেকে পাঠায় সিজিও কম্প্লেক্সে। এজন্য একটি নোটিসও পাঠানো হয়েছে রাজীব কুমারকে। সেই সময় রাজীব কুমার ছুটিতে ছিলেন বলে জানা যায়। ফলে সিবিআইয়ের ডাকে তিনি সিজিও কম্প্লেক্সে জেরার মুখোমুখি হননি। শোনা যায়, নোটিস জারির সময় রাজীব ছিলেন বারাণসীতে। মোদীর বিপুর জয়ের পর বারাণসী যখন তার সাংসদ ও তাঁর রোড শো ঘিরে উচ্ছ্বসিত সেই সময়ে বারাণসীতে ৬ দিনের ছুটিতে গিয়েছিলেন রাজীব কুমার।
এদিকে, কলকাতায় রবিবার রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেন সিবিআই কর্তারা। এছাড়াও ডিসি সাউথের অফিস ও ভবানীবনেও হানা দেয় সিবিআই। এরপরই রাজীবের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।












Click it and Unblock the Notifications