হিন্দু মহাসভার নেতা জন্মদিন উদযাপন রাজভবনে, রাজ্যপাল ধনখড় টুইটে লিখলেন 'ঐতিহাসিক স্মরণ'

হিন্দু মহাসভার নেতা জন্মদিন উদযাপন রাজভবনে, রাজ্যপাল ধনখড় টুইটে লিখলেন 'ঐতিহাসিক স্মরণ'

ফের কাণ্ড ঘটালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই প্রথম কলকাতায় রাজভবনে উদযাপিত হল হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। রাজভবনে হিন্দু মহাসভা নেতার জন্মদিন উদযাপনের কথা নিজেই টুইট করে জানিয়েছেন রাজ্যপাল ধনখড়। রাজ্যপালের এই কাজে অন্য ইঙ্গিত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজভবনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন

রাজভবনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন

ইতিহাসে এই প্রথম ঘটনা এমন কাণ্ড। রাজভবনে রাজ্যপাল হিন্দু মহাসভা নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন। সেকথা আবার টুইট করে নিজেই জানিয়েছেন। টুইটে রাজ্যপাল ধনখড় লিেখছেন, রাজভবনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উদযাপন এক ঐতিহাসিক ঘটনা। ২০১৯ সালে তাঁর তৈলচিত্র বসানো হয়েছিল রাজভবনে। প্রসঙ্গত উল্লেখ্য সেই উদ্যোগ রাজ্যপালই নিয়েছিলেন।

কোন ইঙ্গিত দিলেন রাজ্যপাল

কোন ইঙ্গিত দিলেন রাজ্যপাল

হিন্দু মহাসভার নেতা শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন রাজভবনে উদযাপন করে কীসের ইঙ্গিত দিয়েছেন রাজ্যপাল? রাজনৈতিক মহল মনে করছেন তিনি যে সাংবিধানিক পদে থেকেও কোনও বিশেষ রঙের রাজনৈতিক দলের সমর্থন চালিয়ে যাচ্ছে তার প্রমান দিয়ে দিলেন।

বিজেপিকে সমর্থন

বিজেপিকে সমর্থন

এর আগেও রাজ্যপাল একাধিকবার বিজেপির পক্ষ নিেয় কথা বলেছেন বলে অভিযোগ করেছে শাসক দল। তাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে বিবাদ তৈরি হয়েছে তাঁর। বিজেপির সমর্থনে একাধিকবার প্রকাশ্যে কথা বলেছেন তিনি। রাজ্য সরকার তাঁকে সাংবাবিধানিক পদের মর্যাদা রক্ষা করার কথা বারবার জানালেও রাজ্যপাল তাতে আমোল দেননি।

শাসক দলের অভিযোগে সিলমোহর

শাসক দলের অভিযোগে সিলমোহর

রাজ্যপাল যে কোনও একটি বিশেষ দলের মতাদর্শ মেনেই রাজ্য কাজ চালাচ্ছেন তাতে সিলমোহর পড়ে গেল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উদযাপনের ঘটনায়। একুশের বিধানসভা ভোটের আগে যে রাজনৈতিক উত্তাপ আরও চড়বে তাতে কোনও সন্দেহ নেই। এবং সেই উত্তাপের সিংহভাগ অংশিদার যে রাজ্যপালও হতে চলেছেন তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+