বন্ধ হয়ে গেল রাজা বিস্কুট কারখানা

দীর্ঘ কয়েক মাস বেতন আটকে থাকার পর বন্ধ হয়ে গেল জনপ্রিয় রাজা বিস্কুট কারখানা। বছরের শুরুতেই কাজ হারালেন প্রায় দুইহাজার শ্রমিক। ঘটনায় জেলা লেবার কমিশনারের দ্বারস্থ হচ্ছে শ্রমিকরা।

বন্ধ হয়ে গেল রাজা বিস্কুট কারখানা

জানা গিয়েছে, দীর্ঘদিন শ্রমিক ও মালিক অসন্তোষ চলছিল। আজ সকালে কাজে এসে শ্রমিকরা লকআউট নোটিশ দেখতে পান। কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। দীর্ঘক্ষন জমায়েত হয়ে অবস্থান-বিক্ষোভ করলেও পরে অবস্থান তুলে নেন তারা। তাই শ্রমিক ও মালিক অসন্তোষের জেরেই বন্ধ এই কারখানা হয়ে যায় বলে অনুমান।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ কয়েকমাস ধরে বেতন পাচ্ছিলেন তাঁরা। বৃহস্পতিবার রাতে ন্যায্য পাওনা আদায় করতে গেলে দুজন শ্রমিককে বরখাস্ত করা হয়। এরপর অন্যান্য শ্রমিকরা একসঙ্গে পাওনার দাবি জানায়। ম্যানেজমেন্টের ঘরের সামনে বিক্ষোভ দেখায়। শুক্রবার সকালের শিফটে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন, লকআউট নোটিশ ঝুলছে কারখানার গেটে। এই ঘটনায় তীব্র অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় রাজা বিস্কুট কারখানার প্রায় ২০০০ শ্রমিক।

উল্লেখ্য, বিগত কয়েকমাসে ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রায় কুড়ি থেকে পঁচিশটা কারখানা বন্ধ হয়েছে। গত সপ্তাহেই ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল বন্ধ হয়ে যায়। সেখানেও কাজ হারিয়েছেন কয়েক হাজার শ্রমিক। ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই কারখানাটিও বেশ জনপ্রিয় ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+