মহারাষ্ট্রে অবস্থান বদল রাজ ঠাকরের! বাংলাদেশি খেদাওয়ের পোস্টারে মোদীকে সমর্থন-বার্তা

বাংলাদেশি ও পাকিস্তানি অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করতে নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে।

বাংলাদেশি ও পাকিস্তানি অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করতে নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেল অঞ্চলে বাংলাদেশি-পাকিস্তানিদের উদ্দেশ্যে হুমকি-পোস্টার প্রকাশিত হয়েছে। তা নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

বাংলাদেশি খেদাওয়ের পোস্টারে মোদীকে সমর্থন-বার্তা রাজ ঠাকরের

এই পোস্টারে লেখা-'বাংলাদেশিরা দেশ না ছাড়লে, এমএনএস স্টাইলে আপনাকে বিতাড়িত করে ছাড়বে।' এই পোস্টারে এমএনএস প্রধান রাজ ঠাকরে এবং তাঁর ছেলে অমিত ঠাকরের ছবি ছাপা হয়েছে। অমিত সম্প্রতি রাজনীতিতে আত্মপ্রকাশ করেছেন। রাজ ঠাকরে বৃহস্পতিবার তাঁর দলের নতুন পতাকাটি উন্মোচন করেন। এই পতাকায় গেরুয়া রঙের প্রাধান্য রয়েছে।

২৩ শে জানুয়ারি তাঁর দলের নতুন পতাকাটি প্রকাশিত হয়। রাজ ঠাকরে নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ এবং জাতীয় নাগরিক পঞ্জিকরণ বা এনআরসির সমর্থনে মিছিলেন ডাক দিয়েছিলেন। আগামী ৯ ফেব্রুয়ারি এই বিক্ষোভ মিছিলে ও বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের উচ্ছেদের বার্তা দিতেই মিছিলের ডাক দেন তিনি।

রাজ ঠাকরে ২০০৬ সালে তাঁর নতুন দল গঠন করেছিলেন। পার্টির পতাকাটিতে তখন গেরুয়া, নীল এবং সবুজ বর্ণের ছিল। এই পতাকা তখন হিন্দু, দলিত ও মুসলমানদের কল্যাণে এবং মহারাষ্ট্রের উন্নয়নের প্রতীক ছিল। এখন অবস্থান বদলের চিত্র প্রকট হয়ে উঠছে মহারাস্ট্র নবনির্মাণ সেনার মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+