টানা বৃষ্টি কতক্ষণ চলবে, কী বলছে হাওয়া অফিস

গুজরাট থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গে টানা ২৪ ঘণ্টা বৃষ্টি চলবে। এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের

গুজরাট থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গে টানা ২৪ ঘণ্টা বৃষ্টি চলবে। এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

গাঙ্গের পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

টানা বৃষ্টি কতক্ষণ চলবে, কী বলছে হাওয়া অফিস

শনিবার ভোর রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। সকাল সাড়ে ছটা পর্যন্ত আলিপুরে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩.৭ মিমি।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী জেলাগুলির মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর হাওয়া অফিস। নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির কথা জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে।

টানা বৃষ্টি কতক্ষণ চলবে, কী বলছে হাওয়া অফিস

সাত-সকালে টানা বৃষ্টির জেরে কলকাতার বেশ কিছু জায়গায় জল জমে যায়। জল জমে হাওড়ার বেশ কিছু জায়গাতেও।

জুলাইয়ের শুরুতে কলকাতায় প্রবল বৃষ্টি হয়েছে। কিন্তু জেলাগুলিতে এখনও পর্যাপ্ত বৃষ্টির অভাব রয়েছে। ১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত, দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে ২০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে ১৫ শতাংশ কম। দক্ষিণবঙ্গে ঘাটতি রয়েছে প্রায় ৪৭ শতাংশ। মুর্শিদাবাদ, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে অনেক কম।
উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে বৃষ্টির পরিমাণ অনেক কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+