শ্রাবণের ধারায় ভাসল কলকাতা, বীরভূমে প্রবল বর্ষণ, নবান্নে কন্ট্রোল রুম
কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির জেরে জল জমেছে বিভিন্ন জায়গায়। একাধিক জেলায় যান চলাচল ব্যাহত। নবান্নে কন্ট্রোল রুম। কলকাতার জন্য কলকাতা পুরসভায় এবং জেলার জন্য সল্টলেকে জলসম্পদ ভবনে কন্ট্রোল রুম
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে শুক্রবার রাত থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টিতে জল জমতে শুরু করে।
অন্যদিকে,রাত থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের জেরে বীরভূমসহ একাধিক জেলার বিভিন্ন এলাকাও চলে যায় জলের তলায়।

অতি বৃষ্টিপাতের জেরে নিয়ে সতর্ক নবান্ন। খোলা হয়েছে কন্ট্রোল রুম।


কলকাতার জন্য কলকাতা পুরসভায় এবং জেলার জন্য সল্টলেকের জলসম্পদ ভবনে সেচদফতরের কন্ট্রোল রুম খোলা হয়েছে। কোনও হাই অ্যালার্ট না থাকলেও, জল ছাড়ার আগে সেচ দফতরের কন্ট্রোলরুমে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অতিবৃষ্টিতে ,বীরভূমের খয়রাশোলে ভেসে গেছে ৬০ নম্বর জাতীয় সড়ক। সদাইপুরে ভেঙেছে সেতু। কীর্নাহার থেকে কাটোয়া যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications