মৌসুমী অক্ষরেখার প্রভাব, টানা বৃষ্টি কতদিন চলবে জেনে নিন

মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। ওড়িশার গোপালপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা মধ্যপ্রদেশের দিকে সরে গিয়েছে। ফলে বৃষ্টির পরিমাণও কমবে। ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গেও।

মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। ওড়িশার গোপালপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা দুর্বল হয়ে মধ্যপ্রদেশের দিকে সরে গিয়েছে। ফলে বৃষ্টির পরিমাণও কমবে।

ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গেও। বঙ্গোপসাগর থেকে বাতাস সরাসরি উত্তরবঙ্গে যেতে পারছে। যা পাহাড়ে ধাক্কা খেয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

মৌসুমী অক্ষরেখার প্রভাব, টানা বৃষ্টি কতদিন চলবে জেনে নিন

জুলাইয়ের শুরুতে কলকাতায় প্রবল বৃষ্টি হয়েছে। কিন্তু জেলাগুলিতে এখনও পর্যাপ্ত বৃষ্টির অভাব রয়েছে। ১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত, দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে ২০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে ১৫ শতাংশ কম। দক্ষিণবঙ্গে ঘাটতি রয়েছে প্রায় ৪৭ শতাংশ। মুর্শিদাবাদ, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে অনেক কম।

মৌসুমী অক্ষরেখার প্রভাব, টানা বৃষ্টি কতদিন চলবে জেনে নিন

উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে বৃষ্টির পরিমাণ অনেক কম। তবে আগামী কয়েকদিনের বৃষ্টি আগেকার অভাব পূরণ করবে বলে মনে করছেন আবহবিদরা।

নিম্নচাপ এবার ক্রমশ সরছে মধ্য ভারতের দিকে। তবে যুক্ত হয়েছে মৌসুমী অক্ষরেখা। অন্যদিকে, আগামী ২৪ থেকে ২৫ জুলাই বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+