বর্ষাকে হার মানাচ্ছে উৎসবের মরশুম, আরও ২ দিন বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের জেরে কলকাতাসহ পার্শ্ববর্তী কোনও কোনও এলাকায় গভীর রাত থেকে চলছে প্রবল বৃষ্টি। কালীপুজোর পর ভাইফোঁটাতেও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

নিম্নচাপের জেরে কলকাতাসহ পার্শ্ববর্তী কোনও কোনও এলাকায় গভীর রাত থেকে চলছে প্রবল বৃষ্টি। কালীপুজোর পর ভাইফোঁটাতেও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

 বর্ষার বৃষ্টিকে হার মানাচ্ছে উৎসবের মরশুমে ভিলেন বৃষ্টি, আরও ২ দিন বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা উপকূলে তৈরি হয়েছিল গভীর নিম্নচাপ। দিন কয়েক আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই মতো কালী পুজোর দিনেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়। সারাদিন মেঘলা আবহাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টির পর গভীর রাত থেকেই কোনও কোনও জায়গায় শুরু হয়ে যায় মুষল ধারায় বৃষ্টি। সকালেও কলকাতা এবং আশপাশের এলাকায় প্রায় সব জায়গাতেই টানা বৃষ্টি চলছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমার একটা সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবারের সঙ্গে শনিবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে জেলাগুলিতে বিশেষ করে মালদহ, দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+