বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস?
শীত বিদায় নিয়ে বসন্তের শুরুতেই আবহাওয়ায় বদলের আভাস। শনিবার কলকাতা এবং আশপাশের কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আজ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

কলকাতার আকাশ আজ হালকা মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও আবার হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সবথেকে বেশি তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সবথেকে কম তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
রবিবার দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকাল মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় বজ্রসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
তবে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা কিছুটা হলেও কমতে পারে। উত্তরবঙ্গে আবার সপ্তাহজুড়েই মাঝেমধ্যে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications