বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণে বৃষ্টি, ভিজবে উত্তরও জানাল হাওয়া অফিস

ঙ্গোপসাগরের আকাশে আবারও ঘনিয়ে উঠেছে মেঘের আনাগোনা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে গঠিত হয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল, যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই নিম্নচাপ আগামী দিনে তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে অগ্রসর হবে।

যদিও পশ্চিমবঙ্গে তার সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা নেই, তবুও সপ্তাহের শেষ দিকে রাজ্যের দক্ষিণ ও উত্তর দুই দিকেই দেখা দিতে পারে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ থাকবে পরিষ্কার, আবহাওয়া খটখটে। আগামী শুক্রবার থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মিলবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির দেখা।

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার দার্জিলিং ও কালিম্পংয়ে, ও শনিবার থেকে সোমবার পর্যন্ত জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে আগামী ৫ দিনে তাপমাত্রায় বড় কোনও ওঠাপড়া হবে না। পশ্চিমবঙ্গে এখনও নিম্নচাপজনিত সতর্কতা জারি করার প্রয়োজন নেই।

অর্থাৎ, দীপাবলির পর রাজ্যে শীতের আমেজে বৃষ্টি সামান্যই, কিন্তু সাগরের গর্জন জানাচ্ছে মৌসুম এখনও পুরোপুরি শান্ত নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+