বৃষ্টি কমবে উত্তরবঙ্গে! মৌসুমী অক্ষরেখায় খরা কাটিয়ে কি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের (North Bengal) দুই জেলাকে বাদ দিয়ে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টি কমবে। আর দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস আ
উত্তরবঙ্গের (North Bengal) দুই জেলাকে বাদ দিয়ে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টি কমবে। আর দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর থেকে সামান্য সরে গিয়ে আরও দক্ষিণে অবস্থান করছে। সেটি গঙ্গানগর, হিসার, দিল্লি, হারদই, বারাণসী, জামশেদপুর, বালাসোর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগল পর্যন্ত প্রসারিত হয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিন চারের উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি যেটা হচ্ছিল তা কমে গিয়েছে। আগামী দিন কয়েকে তা আরও কমে যাবে বলে
পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ অগাস্ট জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এ ফের ভারী বৃষ্টি হতে পারে। ফলে উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টি চলছিল, তা বিচ্ছিন্নভাবে কোনও কোনও জায়গায় হবে।তাপমাত্রার পরিবর্তনও তেমন কিছু হবে না।

দক্ষিণবঙ্গের কাছে মৌসুমী অক্ষরেখা
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কাছাকাছি রয়েছে মৌসুমী অক্ষরেখা। মঙ্গলবার তা দিঘার ওপরে থাকলেও, বুধবার তা কিছুটা নেমে বালাসোরের ওপরে রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।
বুধবার মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারেও সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গে আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

কলকাতায় অস্বস্তির আ্রবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। তবে মেঘলা আকাশ ছেড়ে যখনই রোদ উঠবে, তখনই অস্বস্তির আবহাওয়া বাড়বে। কেননা কলকাতায় প্রচুর পরিমাণে আর্দ্রতা রয়েছে।
কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৬.৬)
বহরমপুর (২৬)
বাঁকুড়া (২৬.৪)
বর্ধমান (২৪)
কোচবিহার (২৬.৩)
দার্জিলিং (১৬.৮)
দিঘা (২৭.৬)
কলকাতা (২৭.৮)
দমদম (২৬.৯)
কৃষ্ণনগর (২৬.৮)
মালদহ (২৭.৩)
মেদিনীপুর (২৭.৫)
শিলিগুড়ি (২৬)
শ্রীনিকেতন (২৬.৭)












Click it and Unblock the Notifications