বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন
সপ্তাহের শুরুতেই রাজ্যে আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত গিয়েছে। আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, কোন কোন জায়গায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে শিলাবৃষ্টিও থাকতে পারে।

কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। বিশেষ করে হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে আবার পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে আজ ঝড়বৃষ্টির প্রভাব কিছুটা হলেও বেশি থাকতে পারে। তবে দিনের শেষে বৃষ্টির দাপট কিছুটা কমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামীকাল (মঙ্গলবার) থেকে আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের কিছু কিছু জেলা অর্থাৎ কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টিপাত হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর এই বৃষ্টির কারণে ইতিমধ্যেই কলকাতায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে যে, সপ্তাহের শেষে আবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয়ে যাবে।












Click it and Unblock the Notifications