রবিবাসরীয় বিকেলও ভিজবে ঝড়-বৃষ্টির তাণ্ডবে? উপকূলবর্তী এলাকায় সতর্কতা
শনিবার দুপুর থেকেই ছিল মেঘলা আকাশ আর বৈশাখী হাওয়ার দাপট। বিকেল গড়াতেই নেমে আসে রাজ্যের বিভিন্ন জেলায় ধেয়ে এসেছে কালবৈশাখী, সঙ্গে ছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
শনিবার দুপুর থেকেই ছিল মেঘলা আকাশ আর বৈশাখী হাওয়ার দাপট। বিকেল গড়াতেই নেমে আসে রাজ্যের বিভিন্ন জেলায় ধেয়ে এসেছে কালবৈশাখী, সঙ্গে ছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রবিবারও দক্ষিণ বঙ্গজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়ছে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তবে ঝড় ও বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে এদিন।

গতকালের মত আজ রবিবারও মৎসজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে জারি হয়েছে সতর্কতা। উপকূলবর্তী বিভিন্ন জেলায় এনিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন উপকূলবর্তী জেলায় জোরালো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সমুদ্রে এজন্য উঁচু ঢেউ আসার পূর্বাভাস রয়েছে। ফলে মৎসজীবীরা সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে যেন সতর্ক থাকেন, সেকথা আবহাওয়া দফতর জানিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছে বলে প্রশাসনিক সূত্রে খবর।












Click it and Unblock the Notifications