ছত্রিশগড় থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা, সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস
ছত্রিশগড় থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। অক্ষরেখা ওড়িশা ছত্রিশগড় তেলেঙ্গানা তামিলনাড়ুর উপর দিয়ে গেছে। এর জেরে সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস।
ছত্রিশগড় থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। অক্ষরেখা ওড়িশা ছত্রিশগড় তেলেঙ্গানা তামিলনাড়ুর উপর দিয়ে গেছে। এর জেরে সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস।

কলকাতার দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি । স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়নি।
আজ উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি । ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া । সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া মুর্শিদাবাদে।
শুক্রবারে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। শনি রবি বার ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী বইবার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দুই দিনাজপুর মালদা নদিয়া মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া তে।
সপ্তাহান্তে শনিও রবিবারে দক্ষিণবঙ্গের কালবৈশাখী এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এই জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা।
আজ রাতেই উত্তর-পশ্চিম ভারতের ডুকছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তর প্রদেশের কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
বিক্ষিপ্ত বৃষ্টি হবে আগামী ছয় সাত দিন দক্ষিণ ভারতের রাজ্যগুলির। ভারী ঝড়-বৃষ্টি হবে পূর্ব ভারতের রাজ্যগুলি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ওত্রিপুরাতে।।












Click it and Unblock the Notifications