ভোর রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, শীত কি সংকটে, কী বলছে হাওয়া অফিস
ভোর রাত থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের জেরে শুরু হয়া বৃষ্টি দিন দুয়েক চলার সম্ভাবনা।
ভোর রাত থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের জেরে শুরু হয়া বৃষ্টি দিন দুয়েক চলার সম্ভাবনা।

নিম্নচাপের জেরে শনিবার ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার সারাদিন এই বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টি হচ্ছে। তবে উপকূলের অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্র ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টির জেরে তাপমাত্রা নেমেছে। বৃষ্টি শেষে তাপমাত্রা আরও নামবে বলে অনুমান আবহাওয়া দফতরের। অর্থাৎ বৃষ্টি শেষে জাঁকিয়ে শীতের সম্ভাবনা।
ভোর থেকে যাঁরা কাজে বেরিয়েছেন, শীতবস্ত্রের সঙ্গে বেশিরভাগের হাতে রয়েছে ছাতাও। তবে শীতের সঙ্গে ছাতা হওয়ায় অনেকেই পড়েছেন বেজায় মুশকিলে।
অন্যদিকে, উত্তরে হাওয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এখন সব বাধা কাটিয়ে কবে জাঁকিয়ে শীত পড়ে, তারই অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী।












Click it and Unblock the Notifications