বর্ষার শেষ লগ্নে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি! কোন জেলায় ঝড়বৃষ্টি, জেনে নিন আজকের আবহাওয়া আপডেট

বর্ষা যেন বিদায় নিতে চায় না, কিছুতেই কিছু ছাড়ছে না বৃষ্টি। অক্টোবরের মাঝামাঝি এসে‌ও দক্ষিণবঙ্গে ফের সক্রিয় জোড়া ঘূর্ণাবর্ত। ফলে শনিবারও কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার থেকে উত্তরবঙ্গ থেকে বিদায় নিতে পারে বর্ষা। আর দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে সম্ভবত ১৮ অক্টোবরের মধ্যে। তার আগেই হাওড়ায়, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে জলীয় বাষ্পের প্রভাবে অনেক জায়গাতেই আকাশ মেঘলা থাকবে ও বজ্রপাতের সম্ভাবনা থেকে যাবে।

তবে সোমবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমতে পারে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা বৃষ্টির ইতি ঘটবে। সোমবারের পর থেকে রাজ্যে আর কোনও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।

অন্যদিকে, উত্তরবঙ্গেও বর্ষার বিদায়ের সুর শোনা যাচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। এরপর থেকেই পাহাড় থেকে সমতল সর্বত্র আবহাওয়া হবে পরিষ্কার ও শুষ্ক। সব মিলিয়ে মোটের উপর বলা যায় বর্ষা বিদায়ের মুখে শেষবারের মতো বৃষ্টির ছোঁয়া দেবে দক্ষিণবঙ্গকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+