Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জোড়া ঘূর্ণাবর্ত! দেবী বিদায়ের দিনেও ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেবী বিদায়ের বেলাতেও বৃষ্টি থেকে রেহাই নেই। জোড়া ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পূর্বাভাস বলে জানা গিয়েছে। একটি ঘূর্ণাবূর্ত রয়েছে উত্তরবঙ্গের ওপর এবং অপরটি রয়েছে ওড়িশার ওপর।

দেবী বিদায়ের বেলাতেও বৃষ্টি থেকে রেহাই নেই। জোড়া ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পূর্বাভাস বলে জানা গিয়েছে। একটি ঘূর্ণাবূর্ত রয়েছে উত্তরবঙ্গের ওপর এবং অপরটি রয়েছে ওড়িশার ওপর। ফলে দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়।

বঙ্গে জোড়া ঘূর্ণাবর্তের সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা

বঙ্গে জোড়া ঘূর্ণাবর্তের সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গের ওপর জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি অবস্থান করছে উত্তরবঙ্গের ওপর। আর অপরটি অবস্থান করছে ওড়িশার ওপর। আর নিম্নচাপ অক্ষরেখাটি তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের ওপর ঘূর্ণাবর্তের অবস্থানের কারণে প্রত্যেকটি জেলারই কোনও না কোনও জায়গায় আগামী কয়েকদিন হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে নয় থেকে ১১ অক্টোবর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানানো হয়েছে। তবে সারাদিনই কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২ দিন দক্ষিণবঙ্গে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+