Weather Update: আকাশে উঁকি দিচ্ছে মেঘ, আজ থেকেই জেলায় জেলায় আবহাওয়ার বড় পরিবর্তন
সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড় দানা যে আসছে তার অশনিসঙ্কেত নিয়ে আকাশে মেধের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। দুপুর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বদলে যাবে আবহাওয়ার পরিস্থিতি। শুরু হয়ে যাবে বৃষ্টি এমনই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আজ রাতেই শক্তিবাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে দানা। তারপরেই সেটি তীব্রগতিতে ধেয়ে আসবে উপকূলের দিকে। মনে করা হচ্ছে ল্যান্ডফলের সময় তার গতিবেগ হবে ঘণ্টায় ১৫০ কিলোমিচার পর্যন্ত। একেবারে উপকূলের বিস্তীর্ণ এলাকা এর দাপটে তছনচ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তার প্রভাবে বুধবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে। বুধবার সকাল থেকেই কলকাতার আকাশে মেধের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। তেমন রোদের দেখা পাওয়া যায়নি। এখনও বৃষ্টি শুরু না হলেও বিকেল থেকে যে বৃষ্টি নামবে সেটা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড় দানার দাপটে আগামী ৪ দিন টানা বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রাজ্যের ৯ জেলায় সরাসরি এর প্রভাব পড়বে। অর্থাৎ রবিবার পর্যন্ত ঘূর্ণিঝড় দানার প্রভাব থাকবে বঙ্গে। আজ থেকে বিশেষ প্রভাব পড়তে শুরু করবে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতায় আজ অর্থাৎ বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তাল হয়ে উঠবে সমুদ্র। ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে উপকূলবর্তী জেলাগুলিতে। বুধবার রাত থেকে বৃষ্টির দাপট বাড়বে রাজ্যের একাধিক জেলায়। সেই তালিকায় কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিও রয়েছে। আগামী ২৫ অক্টোবর ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় দানার।
১৫ অক্টোবর থেকে আবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামেও বৃষ্টি শুরু হবে। তার সঙ্গে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুর তো রয়েইছে। উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্কতা জারি করা হয়েছে। একই পরিস্থিতি তৈরি হবে দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও।
গতকালই সেকারণে পর্যটকদের দিঘা-মন্দারনি-শঙ্করপুর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় দানার দাপটের কারণে আগে থেকে সতর্ক রেলও। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ঝড়-বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই কমবে।
এদিকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মনে করা হচ্ছে ঘূর্ণিঝড় দানার দাপট কাটলেই শীতের পরিস্থিতি তৈরি হবে রাজ্যে। ইতিমধ্যেই উত্তর ভারতের একাধিক রাজ্যে শীতের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications