Durga Puja Weather Update: শঙ্কা ধরাচ্ছে একের পর এক নিম্নচাপ, পুজোর আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস
নতুন জামা পরে প্যান্ডেল হপিংয়ের প্ল্যানিংয়ে জল ঢালতে চলেছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিয়েছে তাতে রীতিমতো শঙ্কার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। মহালয়া চলে এলো বলে কিন্তু বৃষ্টির ঘনঘটা কিছুতেই কমছে না উল্টে উত্তরোত্তর বেড়েই চলেছে।
গোটা বর্ষাকালে যে বৃষ্টির দেখা মেলেনি যাবার বেলায় যেন সব অভাব মিটিয়ে দিয়ে যেতে চাইছে মৌসুমী বায়ু। একের পর এক নিম্নচাপ হানা দিচ্ছে বঙ্গে। একাধিক জেলা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। পূর্বা মেদিনীপুরের ঘাটাল, মহিষাদল অন্যদিকে হাওড়ার উদয়নারায়ণপুর সহ রাজ্যের একাধিক জেলায় জলে ডুবে রয়েছে। বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে অনুরোধ করা হয়েছে।

পুজোর মুখে পর পর নিম্নচাপ। নাগারে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ। মাঝে কয়েকদিন পচা ভাদ্রর গরম ভোগ করতে হয়েছে ঠিকই। কিন্তু সেটা খুব বেশিদিন নয়। তারপরেই পর পর নিম্নচাপের বৃষ্টিতে মনোরম হয়েছে আবহাওয়া তবে তার সঙ্গে বেড়েছে জল যন্ত্রণা। ২ দিনের লাগাতার বৃষ্টিতে কলকাতা সহ জেলার একাধিক জায়গায় জলজমে গিয়েছে। একাধিক জেলা বন্যা প্লাবিত। পুজোর মুখে ঘরছাড়া একাধিক বাসিন্দা।
কিন্তু এখন এর থেকেও বেশি আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে দুর্গাপুজো কেমন কাটবে। সারাটা বছর বাঙালি অপেক্ষা করে থাকে পুজোর চারটে দিনের জন্য। সারাদিন নতুন জামাকাপড় পরে বেড়িয়ে বেড়ানো। প্যান্ডেল হপিং, আড্ডা খাওয়া দাওয়া কি না হচ্ছে। সব নিয়ে জমজমাট পুজোর প্ল্যানিং। কিন্তু বৃষ্টিটি তা মানবে।
পুজোর যে একেবারে বৃষ্টিমুক্ত হবে এমন প্রতিশ্রুতি দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। উল্টে বৃষ্টির শঙ্কার কথা শুনিয়েছেন তাঁরা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে পুজো বৃষ্টি মুক্ত হবে না। কাজেই নতুন জামা-নতুন জুতো পরে প্যান্ডেল হপিংয়ের বেরোলেও সঙ্গে রাখতে হবে ছাতা-রেনকোট।
পুজোর আগে বর্ষা বিদায় নিচ্ছে না। উল্টে অক্টোবর মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। তাই দুর্গাপুজো একেবারে শুকনো খটখটে রোদ ঝলমলে কাটবে না। বৃষ্টি বাদলা নিয়ে পুজো প্যান্ডেলে ঘুরতে হবে সকলকে।












Click it and Unblock the Notifications