২৫ ডিসেম্বর বড়দিনের আনন্দেও বৃষ্টির ভ্রুকুটি! আবহাওয়ার পূর্বাভাস কী বলছে

পৌষ পড়তেই পাটিসাপ্টার সঙ্গে চলছে কেক-এ কামড়! বছর শেষে নলেন গুড়ের রসগোল্লা দিয়ে জাঁকিয়ে শীত উপভোগ করতে যখন বাঙালি ব্যস্ত, তখনই ফের একবার আকাশের মুখ ভার। চকচকে রোদের জায়গায় মেঘলা আকাশের মন খারাপ নিয়ে ডিসেম্বরের শেষ মরশুম আগত। যার সঙ্গে ফের একবার তাপমাত্রার পারদ চড়ার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার ওঠানামা

তাপমাত্রার ওঠানামা

আলিপুর আবহাওয়া দফতেরের পূর্বাভাস যা বলছে, তাতে বড়দিনের আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় তাপমাত্রার পারদ চড়তে পারে। তাপমাত্রা ছুঁতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বছরেরে শেষভাগে তাপমাত্রার পারদ ফের একবার ১০ ডিগ্রির আশপাশে চলে যেতে পারে শহর কলকাতায়।

 পিকনিকের প্ল্যান পন্ড হতে পারে!

পিকনিকের প্ল্যান পন্ড হতে পারে!

বড়দিনে যদি পিকনিক বা ঘোরা বেড়ানোর প্ল্যান থেকে থাকে, তাহলে তা সেদিন একাই পণ্ড করে দিতে পারে মেঘলা আকাশ কিম্বা বৃষ্টি! আবহাওয়া অফিসের মতে মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বড়দিনের আবহে বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ থেকে যাওয়ার সম্ভবনা রয়েছে।

 তাপমাত্রার ওঠানামা

তাপমাত্রার ওঠানামা


আলিপুর আবহাওয়া দফতেরের পূর্বাভাস যা বলছে, তাতে বড়দিনের আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় তাপমাত্রার পারদ চড়তে পারে। তাপমাত্রা ছুঁতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বছরেরে শেষভাগে তাপমাত্রার পারদ ফের একবার ১০ ডিগ্রির আশপাশে চলে যেতে পারে শহর কলকাতায়।

 কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে?

কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনাতে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। বেলার দিকে বৃষ্টির পরিমাণ বাড়লেও মধ্যরাতের দিকে তা কমতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ও বর্ধমানেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+