ধেয়ে আসছে নিম্নচাপ, শীত-বৃষ্টি কত দিন, জেনে নিন
নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার বিকেলের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রার ফারাক কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী তিন থেকে চারদিন এমনই আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা
নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার বিকেলের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রার ফারাক কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী তিন থেকে চারদিন এমনই আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু উপকূলের বদলে অন্ধ্র-ওড়িশা উপকূলের দিকে সরে আসার ইঙ্গিত দিয়েছে। ফলে বৃহস্পতিবার বিকেলের পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অল্প-বিস্তর বৃষ্টি হবে। শুক্রবার বৃষ্টির তীব্রতা বাড়বে এবং তা শনিবারও চলবে। রবিবার কমে যাবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
প্রথমের দিকে নিম্নচাপটির গতি কম থাকলেও, ওখির দাপট কমে যেতেই শক্তি বাড়াতে শুরু করে এই নিম্নচাপটি। যা এগোচ্ছে পূর্ব উপকূলের দিকে। তবে উপকূলের কাছে এসে তা অতিগভীর নিম্নচাপে পরিণত হতে পারে আবার তার শক্তিক্ষয়ও হতে পারে।
নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার বিকেলের পরে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও দুই চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে পুরোটাই নির্ভর করছে নিম্নচাপের গতিবিধির ওপর।












Click it and Unblock the Notifications