শীতের আমেজের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, যেসব জেলাগুলিতে হতে পারে বৃষ্টি
মঙ্গলবার থেকে রাজ্যে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আপাতত তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ থাকবে।
মঙ্গলবার থেকে রাজ্যে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আপাতত তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ থাকবে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা গরম হাওয়ার জেরে বৃষ্টি হতে পারে মঙ্গলবার নাগাদ।

ফের খেয়ালি আবহাওয়া
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্পপূর্ণ গরম হাওয়া। যার জেরে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে হাল্কা বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ও বুধবার নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলিতেও হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও মঙ্গলবার ও বুধবার নাগাদ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জেলাগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম। আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী ২-৩ দিনে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১১.২
বাঁকুড়া ১২
ব্যারাকপুর ১২.৭
বহরমপুর ১৪
বর্ধমান ১১
ক্যানিং ১৩.৪
কোচবিহার ৮.৬
দার্জিলিং ২
ডায়মন্ডহারবার ১৪
দিঘা ১৪.৮
মালদহ ১২
পুরুলিয়া ১০.৪
শিলিগুড়ি ৭.২
শ্রীনিকেতন ৯.৪












Click it and Unblock the Notifications