করোনা থেকে বাঁচতে 'ভরসা' হতে পারে বৃষ্টি! পুজোর কোন দিন আবহাওয়া কেমন, পূর্বাভাস হাওয়া অফিসের

করোনা থেকে বাঁচতে 'ভরসা' হতে পারে বৃষ্টি! পুজোর কোন দিন আবহাওয়া কেমন, পূর্বাভাস হাওয়া অফিসের

ইতিমধ্যে প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় জমতে শুরু করেছে। পুজো (durga puja) যাতে করোনার (coronavirus) সুপার স্প্রেডার না হয়ে ওঠে, তার জন্য প্রশাসনের তরফ থেকে নানা ব্যবস্থা নেওয়া কথা বলা হয়েছে। তবে যাঁরা জেদ করে মণ্ডপে গিয়েই ঠাকুর দেখতে চান, তাঁদের ক্ষেত্রে আবহাওয়া সহায় নাও হতে পারে। অনন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাস (weather) তেমনই।

নিম্নচাপের কারণে মৌসুমী বায়ুর বিদায়ে দেরি

নিম্নচাপের কারণে মৌসুমী বায়ুর বিদায়ে দেরি

সাধারণ ভাবে অক্টোবরের ১০ থেকে ১৪ তারিখের মধ্যে মৌসুমী বায়ু বিদায় নেয়। কিন্তু এবার এখনও মৌসুমী বায়ু বিদায় নেয়নি। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরির কারণে মৌসুমী বায়ুর বিদায়ে দেরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মধ্য বঙ্গোপসাগরে ১৯ অক্টোবর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা পরবর্তী ২৪ ঘন্টায় আরও শক্তিশালী হতে পারে। তবে এই নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে যাবে বলে আপাতত মনে করছেন আবহবিদরা।

পুজোয় উত্তরবঙ্গের আবহাওয়া

পুজোয় উত্তরবঙ্গের আবহাওয়া

আপাতত ২০ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আর ২১ থেকে ২৬ তারিখ পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

পুজোয় দক্ষিণবঙ্গের আবহাওয়া

পুজোয় দক্ষিণবঙ্গের আবহাওয়া

২০ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২১ থেকে ২৬ তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে বৃষ্টি হতে পারে ২২ থেকে ২৪ অক্টোবেরর মধ্যে।

পুজোয় কলকাতার আবহাওয়া

পুজোয় কলকাতার আবহাওয়া

২০ অক্টোবর পর্যন্ত কলকাতাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী সময় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে খুব সম্ভাবনা রয়েছে ২২ থেকে ২৪ তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+